চুয়াডাঙ্গায় প্রেমের দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে কিশোর খুন

bcv24 ডেস্ক    ১০:৪১ পিএম, ২০১৯-০৫-০৪    401

চুয়াডাঙ্গায় প্রেমের দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে কিশোর খুন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রেমের দ্বন্দ্বে ‘বন্ধুর হাতে’ এক কিশোর খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক জানান, গত শুক্রবার বিকালে মোমিন (১৪) নামে এই কিশোর খুন হয়। মোমিম সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ইলুর ছেলে। 

পরিদর্শক খালেক প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, মোমিন ও তার একই গ্রামের সমবয়সী ঘনিষ্ঠ বন্ধু একই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। গত শুক্রবার বিকেলে ওই বন্ধু মোমিনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। লাশ মাথাভাঙ্গা নদীর পানিতে ডালপালার নিচে লুকিয়ে রাখে। নদীর পারে রক্ত ও মোমিনের স্যান্ডেল দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে সন্দেহবশত শাফায়েতকে আটক করে। 

জিজ্ঞাসাবাদে শাফায়েত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে শাফায়েতের দেওয়া তথ্যমতে রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাধা দূর করতে মিয়ানমারের প্রতি আহ্বান বাংলাদেশের

এফএনএস: কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের পথে সকল বাধা দূর করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিশ্রুতি পূরণ করার জন্য মিয়ানমারে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সচিব মাহবুব উজ জামান; মিয়ারমারের হয়ে সভায় ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। রোহিঙ্গাদের ফেরাতে যাচাই প্রক্রিয়া তরান্বিত করতে বৈঠকে দুই পক্ষই সম্মত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গারা যাদে নিরাপদে, আত্মমর্যাদা নিয়ে তাদের নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারে, নিশ্চিন্তে বসবাস করার সুযোগ পায়, তা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বাস্তবসম্মত আলোচনা হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেলার এবং নিরাপদে বসবাসের সুযোগ যেন তৈরি করা হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। বিশেষ করে রোহিঙ্গারা যাতে সেখানে ফেরার পর সকল মৌলিক অধিকার ভোগ করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের নাগরিকত্ব পাওয়ার পথে আইনগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতাগুলো দূর করার কথা বলেন বাংলাদেশের প্রতিনিধিরা, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে আগ্রহী গয়। 

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর ২০১৭ সালের অগাস্ট থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তার আগে গত কয়েক দশকে এসেছে আরও চার লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তি করার পর ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় এবং তারা কেউ ফিরে যেতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য ঝুলে যায়। 

মিয়ানমার বলে আসছে, তাদের নাগরিকদের মধ্যে যারা বাংলাদেশে আছে, যাচাই বাছাই করে তাদের ফিরিয়ে নিতে তারা তৈরি আছে। কিন্তু জাতিসংঘ বলছে, মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের ফেরার মত অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। আর রোহিঙ্গারা বলছে, নিরাপত্তার পাশাপাশি নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা পেলেই কেবল তারা ফিরে যাওয়ার কথা ভাববে। প্রধম ধাপের দুই হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে শিগগিরই আলোচনায় বসার একটি প্রস্তাব শুক্রবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়। মিয়ানমার তাতে সম্মতি দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের ফিরে যেতে রাজি করানোর ক্ষেত্রে মিয়ানমারের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে মিয়ানমারের একটি প্রতিনিধি দলের কক্সবাজার সফরের প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানসহ আগ্রহী আন্তর্জাতিক পক্ষগুলোকে আরও বেশি মাত্রায় সম্পৃক্ত করার ওপরও বৈঠকে জোর দিয়েছে বাংলাদেশ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত