মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ পিএম
পারিবারিকভাবে সম্পর্ক মেনে না নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিক যুগল ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত শুক্রবার রাতে জেলা শহরের সদর হাসপাতালের নার্স কোয়ার্টারে এ ঘটনা ঘটলেও শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। প্রেমিক যুগল হলেন, ওই হাসপাতালের নার্স সুইটি সূত্রধর ও তার প্রেমিক তানভীর হোসেন সজীব।
হাসপাতাল সূত্রে জানা যায়, নার্স সুইটি ও সজীব দীর্ঘদিন ধরে একে অপরকে পছন্দ করেন। একপর্যায়ে তাদের পছন্দের বিষয়টি দুইজনের পরিবারকে জানান। কিন্তু দু’জনেরই পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় গত শুক্রবার রাতে সুইটি সজীবকে ফোন করে তার কোয়ার্টারে আসতে বলেন। সজীব এলে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। প্রথমে ধারালো ছুরি দিয়ে সজীব সুইটিকে ছুরিকাঘাত করেন। পরে তিনি ছুরি দিয়ে নিজেই গলায় আঘাত করেন।
এ সময় দুইজনের চিৎকারে অন্য নার্সরা এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনসহ অন্যরা তাদের দেখতে আসেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই সুমন চন্দ্র নাথ বলেন, প্রেমিক যুগলের আত্মহত্যা চেষ্টার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত