রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:১১ এএম
একসঙ্গে অনেক নাটকেই জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। এবার ঈদের জন্য নতুবন একটি নাটকে জুটি হয়ে অভিনয় শেষ করলেন। নাটকটির নাম ‘ফার্মগেট’। এতে ফার্মগেটে অবস্থিত কোচিং করতে আসা কয়েকজন তরুণ-তরুণীর গল্প ফুটে উঠেছে। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। নাটকের গল্পে দেখা যাবে বাবা, মা ব্যস্ত ভবিষ্যৎ রচনায়। কিন্তু যাদের ভবিষ্যৎ রচনায় তারা বিভোর- সেই আত্মজ কিংবা আত্মজা কী চায়, সেটা ভেবে দেখার সময় নেই। পড়াশোনার বোঝা মাথায় চাপিয়ে দিয়ে, তারা স্বপ্ন বুনে যান আগামি দিনের।
বাবা, মার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে তৌসিফ ও তানজিন তিশা। কিন্তু পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গড়ার চেয়ে তাদের কাছে বড় হয়ে ধরা দিয়েছে জীবনসঙ্গী নির্বাচনের বিষয়টি। তাই তো কোচিং ছেড়ে নির্জনে দু'জনে সময় কাটাতে ভালো লাগে তাদের। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা।
তৌসিফ মাহবুব ও তানজিন তিশার পাশাপাশি নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, স্মরণ সাহা, অরন্য জিয়া, রিতু, সিয়াম নাসির প্রমুখ। শিগগিরই নাটকটি ঈদ আয়োজনে আর টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত