রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:১২ এএম
সুবীর নন্দীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল শুক্রবার। চোখও মেলেছিলেন তিনি। কিন্তু শনিবার আবারও হার্ট অ্যাটাক করেছেন বরেণ্য এই শিল্পী। তিনি লাইফ সাপোর্টে আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন। বাংলাদেশ থেকে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি।
শনিবার সন্ধ্যায় সামন্ত লাল বলেন, শনিবার সকালে সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী সিঙ্গাপুর থেকে তাকে ফোন করে হার্ট অ্যাটাকের খবরটি জানান। আগে যেখানে ওষুধ ছাড়াই তার রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো, এখন ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। সুবীর নন্দীর অবস্থা সংকটাপন্ন। প্রায় ১৮ দিন অজ্ঞান থাকার পর শুক্রবার চোখ মেলে তাকান সুবীর নন্দী। মেয়েকে দেখে কেঁদেছেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন তিনি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ দিন চিকিৎসার পর সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়।
গত ১২ এপ্রিল সুবীর নন্দী পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার পথে তিনি অসুস্থ হলে তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত