কান শর্ট ফিল্ম কর্নারে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

bcv24 ডেস্ক    ০৯:৫১ পিএম, ২০১৯-০৫-০৫    261


কান শর্ট ফিল্ম কর্নারে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

ফ্রান্সে অনুষ্ঠিতব্য ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অন্তর্ভূক্ত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। বিশ্বের কয়েক হাজার চলচ্চিত্রের মধ্য থেকে এবারের আসরে বিভিন্ন দেশের মোট ৯২৪টি চলচ্চিত্র অন্তর্ভূক্ত করা হয়েছে কান শর্ট ফিল্ম কর্নারে। আগামি ২০-২৫ মে এগুলো প্রদর্শীত হবে বলেও জানিয়েছেন আশরাফ শিশির। গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। 

১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন হানাদার বাহিনীর সদস্যরা একে একে ঢাকার দিকে পালিয়ে আসছিল, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনীর সাহায্যে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় দেশের বৃহত্তম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান, ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে অফিসে আজও সেই বোমার একটি খোসা কালের স্বাক্ষী হয়ে আছে। সেই গল্পটি ফিকশন হিসেবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। ইতোমধ্যে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদপত্র পেয়েছে চলচ্চিত্রটি। 

আশরাফ শিশির বলেন, ‘কান শর্ট ফিল্ম কর্নারে এবার আমাদের চলচ্চিত্রটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে ভালো লাগছে, যেহেতু এটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, তাই ভালো লাগার মাত্রা বেশি। বিশ্বে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি করতে এটি একটি প্রচেষ্টা।’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা,  বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দ্বীপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচসহ অনেকে। 

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ডিজিসুগার। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ইরান, রাশিয়া, ইতালি, নাইজেরিয়া এবং ভারতের ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ চলচ্চিত্রটি। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত