রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:০৭ এএম
ক্ষমতা হারাতে হারাতে রীতিমতো চুপসে যাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। জীবনে তাঁর একের পর এক নেমে আসছে খরা। শেষ ছবিটা ব্যবসা করতে পারল না। কয়েকটা ছবির কাজ হাতছাড়া হয়ে গেল। রোজগার কমে যাওয়ায় গত বছর পণ্যবাজারে তাঁর ব্র্যান্ড ভ্যালুও গেছে কমে। সম্প্রতি নতুন এক খরা নেমে এসেছে তাঁর ওপর। এখন থেকে চাইলেই বছরে একটার বেশি পারিবারিক ছবি তিনি সামাজিক মিডিয়ায় পোস্ট করতে পারবেন না।
শোনা যায়, ক্ষমতাবান মানুষের স্ত্রীরা নাকি হয়ে থাকেন তার চেয়েও ক্ষমতাবান। শাহরুখ খানের ক্ষেত্রে ঘটনার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পারিবারিক ছবি দেওয়ার ওপর বিধি-নিষেধ আরোপ করেছেন তাঁর স্ত্রী গৌরী খান। সেলফির ওপর এমনিতেই একটু দুর্বলতা আছে শাহরুখের। কিন্তু এ দুর্বলতা রীতিমতো রোগে পরিণত হয়েছে। সেটার রাশ টেনে ধরতেই এই ঘরোয়া আইন জারি করলেন গৌরী।
ঘটনার সূত্রপাত ভিকি কৌশলের এক অনুষ্ঠানে। পুরোনো কতগুলো ছবি বের করে গৌরিকে চমকে দেন বলিউডের ‘উড়ি’ ছবির নায়ক ভিকি। শাহরুখ-গৌরির সেই সেলফিতে শাহরুখ লিখেছিলেন, ‘আমার বউ প্রায় এক বছর পর আমাকে একটা সেলফি পোস্ট করার অনুমতি দিল!’ ভিকির প্রশ্ন ছিল, ‘কারণ কী? তাঁকে আপনি সেলফি পোস্ট করতে দেন না কেন?’
গৌরী বলেন, ‘সে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতে দুই ঘণ্টা লাগিয়ে ফেলে। কারণ সেলফি তোলার জন্য নিজেকে সুন্দর দেখাতে হবে। আমাকে ভালো দেখাচ্ছে কি না, এ নিয়ে তাঁর মাথাব্যথা নেই। আরে ভাই বউয়ের সঙ্গে একটা সেলফি তুলবে, বউকেও তো সুন্দর দেখাতে হবে! সব সময় দেখা যাবে যে, আমি বিশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাই, তার লাগে তিন ঘণ্টা। আজও দেখেন, আমি কিন্তু প্রস্তুত হয়েছি মাত্র তিন ঘণ্টায়। সে কতক্ষণ নিয়েছে জানেন? মাত্র ৬ ঘণ্টা!’
শাহরুখ নাকি ভিকিকে অনুরোধ করেছিলেন যেন তার স্ত্রীকে একটু বুঝিয়ে বলে। তাঁকে যেন ইচ্ছে মতো সেলফি পোস্ট করতে দেয়। তিনি যে বউ-বাচ্চা নিয়ে ভালো আছেন, ভক্তদের বিষয়টা দেখাতে তো হবে। কিন্তু কে শোনে কার কথা? জায়গায় বসেই গৌরী ঘোষণা দিয়ে দেন, হবে না। শাহরুখ বছরে একটার বেশি পারিবারিক সেলফি পোস্ট করতে পারবে না।
১৯৯১ সালে বিয়ে করেছেন শাহরুখ খান ও গৌরী। সিনেমা জগৎকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জুটি, দেখ সংসার কীভাবে করতে হয়। তারকার সংসারও অটুট থাকে। টাইমস অব ইন্ডিয়া
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত