রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:০৬ এএম
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঘটনাক্রমে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু মাহি খুঁজে বেড়াচ্ছেন তার স্বামী ফরহাদকে। বিচ্ছেদের অনলে জ¦লছেন মাহি। মাহি বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন আর গাইছেন-‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া’। - এমন দৃশ্য দেখা যাবে চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমায়। রাজধানীর রিরুলিয়ায় প্রিয়াংকা শুটিং হাউজে এ গানের শুটিং করা হচ্ছে।
এতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাধারমণ দত্তের কথা ও সুরে জনপ্রিয় গান ‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া’-গানটির রিমেকে দেখা যাবে মাহিকে। এই গানটির রিমেক করছেন জেকে। এতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী খেয়া।
এ প্রসঙ্গে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আজ থেকে বিরুলিয়ায় এর শুটিং শুরু করেছি। এর প্রায় ৯০ ভাগ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এই লটে পাঁচদিন শুটিং করবো। ঈদের পরে বাকি কাজ করে প্রেক্ষাগৃহে মুক্তি দিব।’
তিনি আরো বলেন, ‘মাহির স্বামী থাকেন সাইমন। এখানে সাইমনের নাম থাকে ফরহাদ। ঘটনাক্রমে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু মাহি খুঁজে বেড়ার তার স্বামীকে। তখনই এই গানটি গাইছেন মাহি। এমন দৃশ্যের শুটিং করছি আজ।’
সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ আশ্র’ সিনেমার নামটিই শুধু নেওয়া হয়েছে। এ সিনেমার রিমেক হচ্ছে না। সিনেমার গল্পের সঙ্গে কোনোরকম মিল খুঁজে পাবেন না দর্শক।’
গতবছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু করা হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি ও জয় চৌধুরী। এছাড়াও রয়েছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়।
‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত