মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৩:২৭ এএম
একজন কঙ্কালসার বৃদ্ধ একটি নির্জন কক্ষে করুণ দৃষ্টিতে চেয়ে আছেন। শুভ্র চুলের এই লোকটির সারা গায়ে ধুলা। তিনি যেখানে বসে আছেন সেই জায়গাটিও ধুলাবালিতে একাকার। একখণ্ড জীর্ণ কাপড় পরিহিত এই বৃদ্ধ নাকি আফ্রিকার দেশ সুদানের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী কর্নেল ইব্রাহিম চামসাদিনের! স্বৈরশাসক ওমর আল-বশিরের শাসানামলে ১৯৯৫ সালে তিনি গ্রেফতার হন। আফ্রিকাভিত্তিক একটি সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি দেশটির একটি মসজিদের নিচে অবস্থিত কারাগারের একটি নির্জন কক্ষে তার সন্ধান পাওয়া গেছে।
অথচ সুদান সরকারের দাবি, বিমান দুর্ঘটনায় ২০০৮ সালের ১১ জুন মারা যান কর্নেল ইব্রাহিম। তবে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী কি সত্যিই মারা গেছেন? নাকি স¤প্রতি তাকে নির্জন একটি কক্ষে বন্দি অবস্থায় খুঁজে পাওয়া গেছে। মূলত ফেমি ফেনি-ক্যাইওড নামে একজন নাইজেরীয় রাজনীতিবিদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। পোস্টে ওই রাজনীতিবিদ লিখেছেন, ‘সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম চামসাদিনকে একটি নির্জন কক্ষে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে।
অথচ স্বৈরশাসক বশির সরকার মিথ্যা ঘোষণা দেয় যে, ২০০৮ সালে বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন।’ তবে পূর্ব-আফ্রিকার অর্থনৈতিক ও অন্যান্য ঘটনার সত্যাসত্য অনুসন্ধান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পেসাচেক বলছে, আলোচিত ছবিটি সুদানের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম চামসাদিনের নয়।
কেনিয়ায় ভয়াবহ খরা চলাকালীন দুর্ভিক্ষের একটি চিত্র এটি। চলতি বছরের মার্চে কেনিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ খরার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। বিবিসির সাংবাদিক রনক্লিফ ওডিট দুর্ভিক্ষের সংবাদ কভার করতে গিয়ে ছবিগুলো তোলেন। ২০০১ সালের এপ্রিলে একটি সামরিক বিমান দুর্ঘটনায় মারা যান ইব্রাহিম চামসাদিন। ওই দুর্ঘটনায় সেনাবাহিনীর আরও ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা যান।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত