রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৪ এএম
কাফ ইনজুরি কাটিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন আরিয়েন রবেন। আর হ্যানোভারের বিপক্ষে বুন্দেসলিগায় এই ম্যাচের মাধ্যমে অভিজ্ঞ এই ডাচ উইঙ্গার পেশাদার ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
গত বছর নভেম্বরে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুই গোল করার পর থেকে রোবেন বিভিন্ন ফিটনেস ইস্যুতে মাঠের বাইরে ছিলেন। মৌসুমের শেষে বায়ার্নের সাথে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত সপ্তাহে নুরেমবার্গের বিপক্ষে দলে ফিরলেও পুরো ম্যাচেই ছিলেন সাইডলাইনে। শুক্রবার রাতে বায়ার্নের হয়ে ৮৬ মিনিটে রোবেন মাঠে নেমেছিলেন। কিংসলে কোম্যানের স্থানে তিনি খেলতে নেমে ৭০০তম ম্যাচে খেলার কৃতিত্ব অর্জন করেন। বায়ার্নের হয়ে এটি ছিল তার ৩০৬তম ম্যাচ।
মৌসুমের শেষে বায়ার্ন ছাড়ার পর রবেনের সাথে টরেন্টো এফসি ও ইন্টারের আলোচনার কথা শোনা গেছে। এবারের বুন্দেসলিগা শিরোপা জিততে পারলে বায়ার্নের হয়ে সপ্তম শিরোপা জেতার কৃতিত্ব দেখাবেন রবেন। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ থেকে যোগ দেবার পর বেভারিয়ান্সদের হয়ে ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন।
পেশাদার ক্যারিয়ারে ৭০০ ম্যাচের মধ্যে রোবেন বায়ার্নের হয়ে সর্বোচ্চ ৩০৬টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে ৯৬টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৬৫টি, চেলসির হয়ে ১০৬টি, পিএসভি এইন্দোভেনের হয়ে ৭৫টি ও বাকি ৫২টি ম্যাচ খেলেছেন ডাচ ক্লাব গ্রোনিনগেনের হয়ে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত