কষ্টার্জিত জয়ে তালিকার শীর্ষে ফিরেছে লিভারপুল, বোর্নমাউথে হারল টটেনহ্যাম

bcv24 ডেস্ক    ১০:২১ পিএম, ২০১৯-০৫-০৫    541


কষ্টার্জিত জয়ে তালিকার শীর্ষে ফিরেছে লিভারপুল, বোর্নমাউথে হারল টটেনহ্যাম

মাথায় চোট নিয়ে তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ মাঠ ছাড়ার পর শেষ মুহূর্তে ডিভোক অরিজির গোলে নিউক্যাসলকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। গতকাল শনিবার অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লীগের আরেক ম্যাচে বোর্নমাউথের কাছে আরো একবার পরাজয়ের লজ্জায় ডুবল টটেনহ্যাম হটস্পার্স।

এদিকে ক্রিস্ট্যাল প্যালেসের কাছে ৩-২ গোলে হেরে প্রিমিয়ার লীগ থেকে অবনমন নিশ্চিত করল কার্ডিফ সিটি।

গতকাল শনিবার রোমঞ্চকর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে লীগের শেষ ম্যাচ পর্যন্ত শিরোপা জয়ের লড়াইয়ে টেনে নিয়ে গেল জার্গেন ক্লপের শিষ্যরা। লীগের শেষ ম্যাচে আজ সোমবার লিস্টার সিটিকে আতিথেয়তা দিবে ম্যানচেস্টার সিটি। তবে ওই ম্যাচের আগে পর্যন্ত ২৯ বছরের শিরোপা স্বপ্ন হাতছাড়া করতে হলনা ক্লপ বাহিনীকে। 

তিনি বলেন, ‘আমাদের ভাগ্যে যদি চ্যাম্পিয়ন লেখা থাকে, তাহলে হব। কিন্তু সেরাটা খেলার পর এ বিষয়ে বাড়তি চাপ নেয়ার কোন প্রয়োজন নেই। ৯৪ পয়েন্ট অর্জন করাটা বিশাল ব্যাপার। আজ আমাদের জোড়ালো লড়াই করতে হয়েছে। আমাদেরকে দৃঢ় মনোবল নিয়ে লড়াই করতে হয়েছে। এর সুফল হিসেবে আমরা জয় পেয়েছি। এটি অসাধারণ একটি জয়।’

সেন্ট হেজমস পার্কে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে গোল করে সফরকারী লিভারপুলকে লীড এনে দেন ভিরজিল ফন ডিক (১-০)। কিন্তু ৭ মিনিট পর ক্রিস্টিয়ান আটসুর গোলে নিউক্যাসল সমতায় আসার পরও মনোবল অটুট রেখেছে রেডরা (১-১)। এরপর লিভাপুলের রাইট ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের একটি জোড়ালো প্রচেষ্টা গোল লাইন থেকে ফিরিয়ে দেন সালমন রনডন। 

কিছুক্ষণ পর ২৮ মিনিটে যে গোলটি করে মোহাম্মদ সালাহ লিভারপুলকে ফের এগিয়ে দিয়েছিলেন সেই বলের যোগানদাতা ছিলেন আর্নল্ড (২-১)।

তবে বিরতির পর ৫৪ মিনিটে রনডনের গোলে ফের সমতায় ফিরে আসে স্বাগতিক নিউক্যাসল (২-২)। এরপর নিউক্যাসলের গোল রক্ষক মার্টিন ডুব্রাকার সঙ্গে বল দখলের লড়াইয়ে নেমে মাথায় আঘাত পেলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় এই মিশরীয় সুপার স্টারকে। যে আঘাতের কারণে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে ফিরতি লেগের ম্যাচে আগামি মঙ্গলবার সালাহ খেলতে পারছেন না।

সালাহর বিদায়ের পর ৮৬ মিনিটে গোল করে লিভারপুলকে জয় এনে দেন অরিজি (৩-২)। খেলা শেষে জয়ের এই নায়ক বলেন, ‘এমন ঘটনা আপনাকে আবেগতাড়িত করবে। সবার জন্যই মৌসুমটি স্পেশাল। কিন্তু খেলোয়াড় হিসেবে এমন পারফর্মেন্সের পর আপনার আলাদা অনুভ‚তি আসতেই পারে।’

এদিকে টটেনহ্যামও চ্যাম্পিয়ন্স লীগের সেমি-ফাইনালের ফিরতি লেগে মোকাবেলা করবে আয়াক্সের। যদিও প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে রয়েছে স্পার্সরা। আগামি বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। কিন্তু এর আগে ঘরোয়া আসরে টানা ষষ্ঠ এ্যাওয়ে পরাজয়ের শিকার হল তারা। 

হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে দুই অর্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে যথাক্রমে সং হিউন মিন ও হুয়ান ফয়টকে। ফলে ৯ জনের দলে পরিণত হওয়া টটেনহ্যামের বিপক্ষে শেষ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন বোর্নমাউথের মিডফিল্ডার নাথান এক। এই হারের ফলে তালিকার তৃতীয় অবস্থানে থাকা স্পার্সদের শীর্ষ চারে থেকে আগামি মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের নিশ্চয়তা পেতে বেড়ে গেল অপেক্ষার প্রহর।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত