অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলনে স্মিথ, ওয়ার্নার

bcv24 ডেস্ক    ১০:২২ পিএম, ২০১৯-০৫-০৫    535


অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলনে স্মিথ, ওয়ার্নার

কিছুটা অসুস্থ থাকা সত্বেও বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবারের মত চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে ‘সিরিশ কাগজ’ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গত সপ্তাহে ব্রিজবেনে বিশ্বকাপ পূর্ব অনুশীলন ক্যাম্পে জাতীয় দলে স্বাগত জানানো হয় এ জুটিকে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে ফেরার পর দু’জনই ভাইরাসে আক্রান্ত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শুরু হওয়া তিন ম্যাচের অনুশীলন সিরিজের আগে গতকাল নেট সেশনে যোগ দেন। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেন, তারা খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি।

সাংবাদিকদের ম্যাক্সওয়েল বলেন, ‘আমি এমনটাই ধারণা করছি। তারা গত দুই দিন যাবত অসুস্থ। তারা কিছুটা সুস্থ বোধ করছেন এবং আজ (গতকাল) অনুশীলন করেছেন। তবে আমি অনেকটাই নিশ্চিত যে, দলের অধিকাংশই প্রস্তুত আছে।’ দু’জনই আইপিএল টি-২০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন। ওয়ার্নার ১২ ইনিংসে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৯২ রান করেছেন। এরা দু’জন ফেরায় দলে কোন ‘উত্তেজনা’ নেই উল্লেখ করে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘এখন তারা দলে ফিরেছে। তারা নির্বাচিত হয়েছে, যা অত্যন্ত ভাল দিক।’ 

ম্যাক্সওয়েলও কোন প্রকার বিশৃংখল মুহূর্তের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘সব ঠিক আছে।’

তিনি বলেন, ‘তারা ড্রেসিং রুমে আসার পর আমরা জানতে চেয়েছি-আইপিএলটা তারা কেমন উপভোগ করেছেন। সানরাইজার্স হায়দারবাদের হয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিং জুটি কেমন উপভোগ করেছে ডেভিড (ওয়ার্নার) কাছে শুনতে চেয়েছি।’ ‘তারা দু’জনই সুপারস্টার। আইপিএলে আমি তাদের খেলা দেখেছি এবং প্রকৃত অর্থেই তারা খুব ভাল খেলেছে। দলে ফেরায় তাদের নিয়ে কোন দুঃশ্চিন্তা নেই।’ 

শিরোপা অক্ষুন্ন রাখতে অস্ট্রেলিয়ার হাতে সময় আছে এক মাসেরও কম। নিজের পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচকে কাজে লাগাবে ল্যাঙ্গার। এ্যারন ফিঞ্চ ও উসমান খাজার দুর্দান্ত ওপেনিং জুটিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা আটটি ওয়ানডে জিতে টগবগে অবস্থায় আছে অস্ট্রেলিয়া দল। এ দু’জন দলে ফেরায় ল্যাঙ্গারের জন্য বড় প্রশ্ন হবে ওপেনিং জুটি ঠিক করা


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত