গোলশূন্য ড্র করায় ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লীগের অবস্থান কঠিন হয়ে উঠেছে

bcv24 ডেস্ক    ১০:২৩ পিএম, ২০১৯-০৫-০৫    513


গোলশূন্য ড্র করায় ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লীগের অবস্থান কঠিন হয়ে উঠেছে

ধুঁকতে থাকা উদিনেসের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষ চারে থেকে আগামি মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের সুযোগটিকে হুমকিতে ফেলে দিয়েছে ইন্টার মিলান। এই নিয়ে সিরি-এ লীগে টানা তিন ম্যাচে ড্র করল জায়ান্ট ক্লাবটি। 

লুসিয়ানো স্পালেত্তির দলটি এখনো চতুর্থ স্থানে থাকা আটলান্টার চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। এদিকে আগামীকাল রোববার ল্যাৎসিও সফর করবে আটলান্টা। আর ৫ পয়েন্টে পিছিয়ে থাকা রোমা এর আগে মুখোমুখি হবে জেনোয়ার। যে কারণে লীগে আর মাত্র তিনটি ম্যাচ হাতে থাকা ইন্টার মিলানের জন্য শীর্ষ চারের অবস্থান ধরে রাখাটা কঠিন হয়ে উঠেছে।

লীগের শীর্ষ চারটি দল সুযোগ পাবে আগামি মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের। ইতোমধ্যে তালিকার দ্বিতীয় স্থানধারী নেপোলির সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে লীগ শিরোপা নিশ্চত করেছে জুভেন্টাস। যারা আগামীকাল আথিথেয়তা দিবে কাগলিয়ারিকে। নেপোলির চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা ইন্টার তাদের মোকাবেলা করবে দুই সপ্তাহ পর। এর আগে তারা অপর দুই ম্যাচে লড়বে যথাক্রমে অবনমিত হওয়া চিয়েভো ও ধুঁকতে থাকা এম্পলির বিপক্ষে। 

আগের দুই ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে যথাক্রমে রোমা ও জুভেন্টাসের সঙ্গে। উদিনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বদলী হিসেবে খেলেছে মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্ডি। পরিবর্তে মুল একাদশে যুক্ত হন আর্জেন্টাইন সতীর্থ লাটারো মার্টিনজ। যার সঙ্গে জুটি বাঁধেন রাজা নাইঙ্গুলান ও ইভান পেরিসিচ। তবে বিপরীত মেরুতে উদিনেসের গোল রক্ষক হুয়ান মুসো একাই প্রতিরক্ষা দেয়াল হিসেবে দাঁড়িয়ে ছিলেন গোলপোস্টের নিচে। যিনি ১৪ মিনিটের সময় ঠেকিয়ে দেন নাইঙ্গুলানের দূরপাল্লার শটের বলটি। বিরতির পরপর প্রতিহত করেন মার্টিনেজের আরেকটি প্রচেষ্টা।

ম্যাচের বয়স ঘন্টার কাঁটা পেরুতেই মাঠে নামেন ইকার্ডি। শেষ ১৫ মিনিটের মধ্যে বেঞ্চ থেকে তার সঙ্গে যুক্ত হন এ্যান্টনিও কানড্রেভা ও কেইটা বালডে ডিয়াও। তবে দূর করতে পারেননি গোল খরা।

খেলা শেষে স্পালেত্তি বলেন, ‘ম্যাচটির সফল সমাপ্তি ঘটানোর জন্য আমি শেষদিকে তিন স্ট্রাইকারকে মাঠে পাঠিয়েছিলাম। এর বেশি আমার আর কিছুই করার ছিলনা। তাদের কাছ থেকে আমি বেশি কিছু প্রত্যাশা করেছিলাম। ক্লান্তির কারণে সবাই কিছুটা স্লথ ছিল। তবে আমরা গোল করার সুযোগ সৃষ্টি করেছিলাম।’ এদিকে ধুকতে থাকা ইগর টুডরের উদিনেসের জন্য এই ম্যাচ থেকে পাওয়া পয়েন্টটি ছিল ‘গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট’। গত মৌসুমেও তিনি ক্লাবটিকে অবনমনের হাত থেকে রক্ষা করেছিলেন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত