জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন এরশাদ

bcv24 ডেস্ক    ১০:৪০ পিএম, ২০১৯-০৫-০৫    193

জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন এরশাদ

মধ্যরাতে সাংবাদিকদের ডেকে ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। গত শনিবার রাত ১১টার দিকে ঢাকার বারিধারায় নিজের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এরশাদ বলেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব তার ছোট ভাই জিএম কাদের পালন করবেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। সে কারণে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

নব্বই ঊর্ধ্ব এরশাদ বসেছিলেন হুইল চেয়ারে, প্রথমে তার কথাও শোনা যাচ্ছিল না একটু সামনে থেকেই। পরে সাংবাদিকদের অনুরোধে শব্দ করে লিখিত বক্তব্য পড়েন তিনি। তাও শেষ করতে পারছিলেন না। তখন পাশ থেকে জিএম কাদের বক্তব্যের বাকি অংশ পড়ে শোনান। গত মাসেই জিএম কাদেরকে দলে তার উত্তরসূরি ঘোষণা করে বিবৃতি দিয়েছিলেন এরশাদ। কয়েক মাস ধরে অসুস্থ এরশাদ এরমধ্যে দুই দফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। দেশে ফেরার পরও তেমন একটা প্রকাশ্যে আসেননি। 

সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলীয় বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে গত ১ জানুয়ারি প্রথম জাতীয় পার্টিতে নিজের উত্তরসূরি হিসেবে ভাই কাদেরের নাম ঘোষণা করেছিলেন এরশাদ। এরপর এরশাদের অনুপস্থিতিতে জি এম কাদের দায়িত্বভার গ্রহণের পর ‘রওশনপন্থি’ বলে পরিচিত নেতারা নাখোশ মনোভাবও দেখান বিভিন্ন সভায়। সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদের দলে জি এম কাদেরের উপরে জ্যেষ্ঠ কো-চেয়ারম্যানের পদে রয়েছেন তার স্ত্রী রওশন এরশাদ। 

রওশনের সঙ্গে কাদেরের বিবাদ জাতীয় পার্টির মধ্যে বরাবরই আলোচিত। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর গত ২২ মার্চ দলে ‘বিভেদ’ তৈরি ও সাংগঠনিক কার্যক্রমে ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে জি এম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। পরদিন সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও কাদেরকে সরিয়ে দেওয়া হয়। সংসদের উপনেতা করা হয় রওশনকে। এরপর সপ্তাহ দুয়েক না হতেই গত ৪ এপ্রিল জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেন এরশাদ। দুদিন বাদে এক ‘সাংগঠনিক নির্দেশে’ তাকে আবার দলের ভবিষ্যৎ চেয়ারম্যানও ঘোষণা করেন। 

ওই ঘোষণার পর জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কয়েকজন সিদ্ধান্ত পাল্টাতে এরশাদকে প্রভাবিত করার জন্য বেশ তোড়জোড় শুরু করেছিলেন বলে অভিযোগ করেছিলেন কাদেরের সমর্থকরা। ওই পক্ষের নেতারা যাতে এরশাদের কাছে ঘেঁষতে না পারেন সেজন্য তার বাড়ির সামনে পাহারাও বসান তারা। সে সময় জিএম কাদেরের সমর্থক হিসেবে পরিচিত দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তাফিজার রহমান মোস্তাক কয়েকজন নেতার নামও বলেছিলেন। 

রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায় ও খালেদ আখতারসহ কয়েকজন কাদেরের বিরুদ্ধে ‘উঠেপড়ে লেগেছিলেন’ বলে অভিযোগ করেছিলেন তিনি। সে সময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছিলেন, জি এম কাদের চেয়ারম্যান হবেন, এটা আমিও চাই। তবে এই যে পরিবর্তন, সেটা সবার ভোটে হোক না কেন, তাহলে ওনার গ্রহণযোগ্যতা কর্মীদের মাঝে বাড়বে। তবে কাউন্সিলের আগেই ছোট ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত