মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ পিএম
ঘূর্ণিঝড় ‘ফণী’র ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে এতে বলা হয়েছে।
প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশায় তাণ্ডব চালানোর পর গত শনিবার বাংলাদেশে ঢোকে। তবে বাংলাদেশে ঢোকার আগে ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় এবং দুর্যেগ মোকাবেলায় আগাম প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে সরকারের ধারণা।
ঝড়ে বিভিন্ন স্থানে ঘর ও গাছচাপা পড়ে নয়জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে এলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান চারজন নিহত এবং ৬৩ জনের আহত হওয়ার তথ্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। যদিও অনেকটা দুর্বল হয়ে ফণী বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করেছে, কিন্তু দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় জেলা এবং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বাড়িঘরসহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকার উপজেলা ও জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপনে সরজমিনে মাঠে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে উপকূলীয় এলাকায় আকাশপথে জরিপ কাজ পরিচলনা করা হচ্ছে, বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
রোববার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় তিনি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নির্দেশ দেন। সরকারপ্রণীত দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট সবাই যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, মুখ্য সচিব তাও নিশ্চিত করার নির্দেশ দেন।
এর আগে গত শনিবার ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফোন করে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে তিনি এই নির্দেশনা দেন।
নানক বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝড়ে আহত ও দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যারা ঘরবাড়ি হারিয়েছে এবং যে সব অঞ্চলে খাদ্যের সংকট দেখা দিয়েছে সে সব অঞ্চলে যেন আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুততম সময়ে পৌঁছে সহযোগিতা করে সেকথা বলেছেন।
প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। তিনি সেখান থেকেই ঝড় মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন। অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতে তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ে ঘরচাপা ও গাছচাপা পড়ে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আওয়ামী লীগ কার্যালয়ে তখন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত