মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
বাংলাদেশে এখন রাজনীতি নেই, রাজনীতি একটা দলের কাছে চলে গেছে। পঁচাত্তরে এ দেশে একদলীয় শাসন ব্যবস্থা এসেছিল। সেটা চলে যাওয়ার পরে আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশী গণতন্ত্র। গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
‘বেআইনি দখলদার সরকার’কে মেনে নেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত নির্বাচনের পর থেকে মানুষ নির্বাচন-বিমুখ ও রাজনীতি-বিমুখ হয়ে গেছে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মানেই সহনশীলতা অন্যের মতামতকে সম্মান করতে হবে, নিজের সমালোচনা শুনতে হবে। তাহলেই দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। বিগত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল।
বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। আইনগতভাবে পাওনা জামিন সেটাও তিনি পাচ্ছেন না। খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা করছে না সরকার। দিনদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচিতদের মধ্যে যারা শপথ নিয়েছেন তাদের সঙ্গে ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই। এজন্য ঐক্যফ্রন্টে কোনো প্রকারের প্রভাব পরবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন-উর-রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেলা বিএনপি আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত