ঘূর্ণিঝড় ফণী: সতর্ক সংকেত নেমেছে, সারাদেশে তাপমাত্রা বাড়ছে

bcv24 ডেস্ক    ১০:০৪ এএম, ২০১৯-০৫-০৬    132

ঘূর্ণিঝড় ফণী: সতর্ক সংকেত নেমেছে, সারাদেশে তাপমাত্রা বাড়ছে

ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে পড়ার কারণে আগের জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার প্রাক্কালে গত কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে আবারো শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু হয়েছে সারাদেশে। বিদ্যমান পরিস্থিতিতে সারাদেশে সোমবার পর্যন্ত তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল রোববার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড় রূপে গত শনিবার বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল দিয়ে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল বরিশালে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার। এর আগের দিন ভারতের উড়িষ্যায় ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানে ফণী। 

ফণীর আঘাত হানার আশঙ্কায় গত ২ মে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়। ফণীর বিপদ কেটে যাওয়ায় ৪ মে বিপদ সংকেত প্রত্যাহার করে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছিল। 

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ‘ফণী’ আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পরে নিম্নচাপে পরিণত হয়। পরবর্তীতে এটি আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং সবশেষে গুরুত্বহীন হয়ে পড়ে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে তাপমাত্রা আরো বাড়তে পারে। 

গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১২ মিলিমিটার ও সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে ৯০ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত