মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ পিএম
বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এ পরিপ্রেক্ষিতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন মুনতাসীর মামুন। গতকাল রোববার দুপুরে ধানমন্ডি থানায় মুনতাসীর মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিডিটি লিপিবদ্ধ করা হয়। আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত ওয়েবসাইট লোনউলফে হত্যার হুমকি সংক্রান্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, জিডি আমলে নিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মুনতাসীর মামুনের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শনিবার একই কারণ উল্লেখ করে ধানমন্ডি থানায় জিডি করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। লোনউলফে প্রকাশিত লেখায় মুনতাসীর মামুনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত