চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

bcv24 ডেস্ক    ০৬:১৫ পিএম, ২০১৯-০৫-০৬    152

চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার গতবারের তুলনায় বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গতকাল সোমবার সকালে ঢাকায় শিক্ষামন্ত্রী দীপু মনি কেন্দ্রীয়ভাবে ফলাফলের সারসংক্ষেপ প্রকাশের পর বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড ভবনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফল অনুসারে এবার এই বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ; গতবার এই হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ। পাসে কিছুটা পিছিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে মেয়েরা। তিন হাজার ৭৪১ জন মেয়ে ও তিন হাজার ৬৫২ জন ছেলে- মোট সাত হাজার ৩৯৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

২০১৮ সালে পেয়েছিল আট হাজার ৯৪ জন। বোর্ডের অধীনে এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ, যা তিনটি বিভাগের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালে এ বিভাগে পাসের হার ছিল ৯০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮০ দশমিক ৮৫ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৭৯ শতাংশ। গত বছর ব্যবসায় শিক্ষায় ৭৮ দশমিক ৮৬ শতাংশ এবং মানবিকে পাসের হার ছিল ৬০ দশমিক ১৩ শতাংশ। চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে এবার পাসের হার গতবারের তুলনায় কিছুটা কমেছে। চলতি বছর মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৪ দশমিক ৩৮ শতাংশ; গত বছর ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার এবার ৭৮ দশমিক ৬০ শতাংশ। কক্সবাজার জেলায় এবার পাসের হার ৭৮ দশমিক ৪৮ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে এবার পাসের হার সর্বোচ্চ- ৬৮ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং বান্দরবান জেলায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ।

চট্টগ্রামের সেরা দশ প্রতিষ্ঠান: টানা কয়েক বছর এএসসিতে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় শীর্ষে থাকলেও এবার শীর্ষে উঠেছে কলেজিয়েট স্কুল। কলেজিয়েট স্কুল থেকে এবছর ৪৫৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৫৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৪১১ জন। সরকারি মুসলিম হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। প্রতিষ্ঠানটির ৩৯২ জন পরীক্ষার সবাই পাস করেছে। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯৪ জন। এ স্কুল থেকে ৪৬১ জন অংশ নিয়ে পাস করেছে ৪৫৯ জন। বেশ কয়েকবছর শীর্ষে থাকা খাস্তগীর স্কুল থেকে এবছর জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন। 

এ স্কুল থেকে ৩২৫ জন পরীক্ষা অংশ নিয়ে একজন বাদে সবাই পাস করেছে। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন। এই স্কুল থেকে ৪৫৯ জন অংশ নিয়ে পাস করেছে ৪৬৫ জন। নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন। এ স্কুল থেকে ৩৩৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩৫ জন। বাংলাদেশ নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর ৫১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৭ জন। 

চট্টগ্রাম ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। এ স্কুল থেকে ২০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে ৩০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯৫ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন। কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪৬ জন। তাদের মধ্যে ১১২ জন পেয়েছে জিপিএ-৫।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত