মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮ পিএম
প্রতিবার বোর্ড চেয়ারম্যানরা এসএসসি ও সমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। পরে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পাঠানো একটি লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে পড়ে শোনান শিক্ষামন্ত্রী। মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেন।
কৃতকার্য সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কৃতকার্য হতে পারেনি আবার প্রস্তুত হয়ে পরীক্ষা দিলে ভালো করতে পারবে। মনে রাখবে তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদেরই এদেশের জনগণ এবং বিশ্বাবাসীর সেবায় নিয়োজিত হতে হবে। এজন্য জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি আয়ত্তের পাশাপাশি দেশপ্রেমিক এবং মানবিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। সময়মত ফল ঘোষণা করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন।
গতবার আটটি সাধারণ বোর্ড থেকে ৭৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২ হাজার ৮৩৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে এবার ৮৩ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। গতবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৩৭১ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এবার ৭২ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন। এই বোর্ডে গতবার পাসের হার ছিল ৭১ দশমিক ৯৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪১৩ জন।
প্রধানমন্ত্রী উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারনি, আমি তোমাদের ধৈর্য্য ধরে, মনোযোগ সহকারে আবার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে আগামীতে ভালোভাবে উত্তীর্ণ হতে পার। মানুষের অসাধ্য কিছুই নেই।
একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনো অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে। তোমরা যারা যেকোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভাল ফল অর্জন করতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, এ বছর রেকর্ড ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ শিক্ষার্থী এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। যেসব শিক্ষার্থী ভাল ফল করেছ, তোমাদের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভাল ফল করতে হবে। মনে রাখবে তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদেরই এদেশের জনগণ এবং বিশ্বাবাসীর সেবায় নিয়োজিত হতে হবে।
এজন্য জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি আয়ত্তের পাশাপাশি দেশপ্রেমিক এবং মানবিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আগামি প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতি বছরের মতো এবার ফল ঘোষণার সময় উপস্থিত থাকতে না পারায় দুঃখও প্রকাশ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত