মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮ পিএম
কক্সবাজারের টেকনাফে গ্রেফতারের পর কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে; যারা মাদক পাচারকারী বলে পুলিশের ভাষ্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও ইয়াবা।
সোমবার ভোরে উপজেলার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।
নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ বাঁচা মিয়ার ছেলে মোহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মোহাম্মদ রফিক (২০)।
নিহতদের ‘চিহ্নিত মাদক পাচারকারী’ দাবি করে ওসি বলছেন, তারা নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করতো। মাদক পাচারের অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযানের বর্ননায় এ পুলিশ কর্মকর্তা বলেন, গত রোববার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আলম ও রফিককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ভোরে তাদের নিয়ে ঘটনাস্থলে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
এ সময় আলম ও রফিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন। ওসি বলেন, গোলাগুলির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক, সাতটি গুলি, দুই হাজার ২০০টি ইয়াবা ও নগদ ছয় লাখ ৬৫ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত