একই পরিবারের তিন নারীকে ধর্ষণ, আটক ভণ্ড পীর

bcv24 ডেস্ক    ০২:০৯ পিএম, ২০১৯-০৫-০৭    588

একই পরিবারের তিন নারীকে ধর্ষণ, আটক ভণ্ড পীর

সাভারের আশুলিয়ায় কৌশলে একই পরিবারের মা-মেয়ে ও বোনকে ধর্ষণের অভিযোগ এক ভণ্ড পীরের বিরুদ্ধে। প্রায় ১০ বছর আগে প্রবাসীর স্ত্রী মুরীদ হন একই এলাকার ভণ্ড পীর মনির হোসেনের আস্তানায়। ফলে ভণ্ড পীরের দরবারে নিয়মিত যাতায়াত ছিল। 

এভাবে ধর্মের নানা অপব্যাখ্যা দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল ওই নারীকে। তারপর ভণ্ড পীরের নজর পরে ওই নারীর ছোট বোনের ওপর। বড় বোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একই কায়দায় ছোট বোনকে মুরীদ করে নেয় ওই ভণ্ড পীর। এরপর তাকেও নিয়মিত ধর্ষণ করে। 

এখানেই শেষ নয়, সর্বশেষ বড় বোনের ১৩ বছরের কিশোরী মেয়েও রেহাই পায়নি ভণ্ড পীরের কবল থেকে। তার মাকে নানা কৌশল করে বুঝিয়ে মেয়েও একই কায়দায় ধর্ষণ করতে শুরু করে। 

ভণ্ড পীরের আস্তানা আশুলিয়ার কুরগাঁও এলাকার ৫ম তলা বাড়ির ৫ তলাতে। দীর্ঘদিন ধরে আস্তানা তৈরি করে নিজ বাড়িতেই এমন ভয়ংকর অপকর্ম চালিয়ে আসছিল মনির হোসেন। 

অবশেষে একই পরিবারের মা, মেয়ে ও বোনসহ অনেক নারীকে ধর্ষণের অভিযোগে ওই ভণ্ড পীরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে ভণ্ড পীর ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। পরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। 

এর আগে রবিবার রাতে ভণ্ড পীর মো. মনির হোসেনকে আশুলিয়ার কুরগাঁও এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এসময় আস্তানা থেকে ওই তিন নারীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ভণ্ড পীর মনির হোসেন আশুলিয়ার কুরগাঁওয়ের মৃত আ. রহিমের ছেলে। এ ঘটনায় পীরের সহযোগী মকবুল নামে পালাতক রয়েছেন। 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রিজাউল হক দিপু জানান, দীর্ঘদিন ধরে পরিবারের বড় বোনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নানা কৌশলে ভণ্ড পীরের মুরীদ করে ধর্ষণ করে আসছিল। পরে তার ছোট বোনকে একই কৌশলে ধর্ষণ করে। এরপর ভণ্ড পীর একই কায়দায় বড় বোনের কিশোরী মেয়েকেও প্রতিনিয়িত ধর্ষণ করে আসছিল। পরে ভণ্ড পীরের আস্তানা থেকে কৌশলে বের হয়ে ছোট বোন আশুলিয়া থানায় অভিযোগ জানালে পরে অভিযান চালিয়ে ওই পীরকে গ্রেফতার করা হয়। 

নানা কৌশলে ভণ্ড পীর তার নিজ বাড়িতে আস্তানা তৈরি করে আরো একাধিক নারীকে ধর্ষণের তথ্য রয়েছে বলেও জানায় পুলিশ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত