রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:০৬ এএম
‘পোড়ামন-২’, ‘নূরজাহান’ কিংবা ‘দহন’- সবকটিতেই দর্শকের মনে সফলভাবে পাস করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। এবার পরীক্ষার খাতায়ও একই সফলতা মিলল।
সদ্য ঘোষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল তালিকায় বেশ ভালোভাবে পাস নম্বর পেয়েছেন এই তারকা। পেয়েছেন জিপিএ ৪.৩৩।
অন্যদিকে বিজ্ঞাপনচিত্রে ছোট্ট ‘আদুরে মেয়ে’ হিসেবে সবার নজরকাড়া দীঘিও এবার এসএসসি পাস করেছেন। তিনি জিপিএ ৩.৬১ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া।
তিনি জানান, দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো। জানালেন, কলেজে ভর্তির বিষয়ে এখন প্রস্তুতি নিচ্ছেন দীঘি।
এদিকে পূজা পাসের বিষয়ে বলেন, ‘ভেবেছিলাম, এ প্লাস পাব। কিন্তু তা হলো না। তাতে কী! আমি কিন্তু খুশি। কারণ চলচ্চিত্র ও নানা কাজে ব্যস্ততার পরেও পরীক্ষায় অংশ নিতে পেরেছি এবং স্কুল জীবনের গণ্ডিটা বেশ ভালোভাবেই পার করতে পেরেছি।’
পূজা বাণিজ্য বিভাগের ছাত্রী। রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
ভর্তি বিষয়ে পূজা বলেন, ‘মাত্রই তো রেজাল্ট পেলাম। এখনও সেই আনন্দে আছি। আমাদের স্কুল থেকে জানাবে কোথায় ভর্তি হলে ভালো হয়। সে অনুযায়ী কাজ করব।’
এদিকে নিজের এই সাফল্যে মা ঝর্ণা রায়েরও অবদানের কথা তুলে ধরলেন পূজা। কারণ কাজের শিডিউল ও পড়াশোনার পুরো বিষয়টি আরও সহজ করে দিয়েছেন তার মা। সব সময় মেয়ের পাশে থেকেছেন তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত