৫০ কোটি টাকার বিনিময়ে মোদিকে খুন! ভিডিও বার্তায় বললেন তেজবাহাদুর যাদব

bcv24 ডেস্ক    ০৭:৫৪ পিএম, ২০১৯-০৫-০৭    487


৫০ কোটি টাকার বিনিময়ে মোদিকে খুন! ভিডিও বার্তায় বললেন তেজবাহাদুর যাদব

৫০ কোটি টাকা দেওয়া হলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতে পারেন। সদ্য প্রকাশিত একটি ভিডিও ফুটেজে এই কথা বলতে শোনা গিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর বরখাস্ত হওয়া জওয়ান তেজবাহাদুর যাদবকে। যদিও সংবাদমাধ্যমের পক্ষে এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি দু’ বছর আগের বলে মনে করা হচ্ছে। তবে তেজবাহাদুর স্বীকার করেছেন যে প্রকাশিত ভিডিও ফুটেজে তিনিই ছিলেন। 

তাঁর অভিযোগ, ভোটের মরশুমে এধরনের ভিডিও প্রকাশ্যে আসার পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। ভিডিও প্রকাশিত হওয়ায় তেজবাহাদুরের কড়া সমালোচনা করেছে বিজেপি। গত সোমবার দিল্লিতে বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও বলেন, “বারাণসী কেন্দ্রের সপা প্রার্থীর বক্তব্য শুনে আমরা স্তম্ভিত। সপা প্রার্থী যেভাবে ৫০ কোটি টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীকে খুন করার কথা বলেছেন তা ভাবা যায় না। 

কংগ্রেসের মতো দল এ ধরনের অসামাজিক ব্যক্তিকে সমর্থন করছে। তাদের সরকার নিয়ে কোনও উদ্বেগ নেই। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। সব তদন্তকারী সংস্থার উচিত, এই বিষয়টি নিয়ে তদন্ত করা।” 

চলতি লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে মনোনয়নপত্র পেশ করেছিলেন বরখাস্ত হওয়া বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। কিন্তু কমিশন তেজবাহাদুরের মনোনয়নপত্র খারিজ করে দেয়। কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন তেজবাহাদুর। সেনা জওয়ানদের দেওয়া খাবারের মান নিয়ে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত একটি পোস্ট করেছিলেন তেজবাহাদুর। সোশ্যাল মিডিয়ায় তেজবাহাদুরের সেই দেওয়া ছবি নিয়ে তোলপাড় হয়। ঘটনার জেরে ২০১৭-য় তেজবাহাদুরকে বরখাস্ত করে বিএসএফ। সপ্তদশ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে তেজবাহাদুর বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হন। 

তেজবাহাদুর ২৪ এপ্রিল নির্দল প্রার্থী হিসাবে বারাণসী কেন্দ্রে তাঁর প্রথম মনোনয়ন পেশ করেন। ওই দিন মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় তেজবাহাদুর চাকরি থেকে বরখাস্ত হওয়ার কথা উল্লেখ করেছিলেন। পরে ২৯ এপ্রিল তিনি সপার প্রার্থী হিসাবে দ্বিতীয়বার মনোনয়ন পেশ করেন। যদিও দ্বিতীয়বার পেশ করা হলফনামায় তেজবাহাদুর চাকরি থেকে বরখাস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেননি। 

কমিশন তেজবাহাদুরের মনোনয়ন বাতিল করতে গিয়ে জানায়, তাঁর দেওয়া দু’টি হলফনামার মধ্যে মিল নেই। এছাড়াও ভোটে লড়তে হলে বিএসএফের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়া জরুরি ছিল। কিন্তু তেজবাহাদুর সেই শংসাপত্র জমা দেননি। তবে তিনি অভিযোগ করেন, তাঁর মনোনয়ন বাতিলের পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে। নো অবজেকশন’ সার্টিফিকেট জমা না দেওয়ার যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। তিনি ‘এনওসি’ জমা করেছিলেন, এমনটাই দাবি তাঁর।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত