মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৩:২৭ এএম
ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সংশ্লিষ্ট শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতের ৭০০ কোটি রুপি মূল্যের সম্পদ রয়েছে। এ ছাড়া তাদের নগদ ১৪০ মিলিয়ন রুপিও রয়েছে বলে দাবি করেছে লঙ্কান পুলিশ। ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলায় এই সংগঠনকে দায়ী করে আসছে লঙ্কান কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার।
আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে। হামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।
শ্রীলঙ্কার পুলিশ জানায়, সিআইডি’র তদন্তে এই সম্পদ ও নগদ অর্থের সন্ধান পাওয়া গেছে। পুলিশের মুখপাত্র এসপি রুয়ান গুনাসেকারা বলেন, নগদ অর্থের অর্ধেক সিআইডির জিম্মায় নেওয়া হয়েছে এবং অবশিষ্ট নগদ অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টগুলো বাতিল করানোর উদ্যোগ নিচ্ছে সিআইডি।
গুনাসেকারা জানান, ২১ এপ্রিল হামলার পর থেকে এখন পর্যন্ত তাওহিদ জামাতের ৭৩জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি ও টেরোরিস্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (টিআইডি)।
তিনি বলেন, সিআইডির কাস্টডিতে ৫৪ জন সন্দেহভাজন রয়েছে। এদের মধ্যে ৭জন নারী। আর টিআইডির কাস্টডিতে দুই নারীসহ ১৯ জন সন্দেহভাজন রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত