মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৩:২৬ এএম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা ২৫ বছরের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিউ সাউথ ওয়ালেস রাজ্য পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে নিউ সাউথ ওয়েলসের আলবুরি শহরে কাউন্ট্রি উইম্যান অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অংশ নেন অসি প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের একপর্যায়ে পেছনের দিক দিয়ে এসে মরিসনের মাথার ডিম ভাঙার চেষ্টা করে এক নারী। তবে মরিসনের মাথায় সেটি না ভাঙলেও ওই নারীকে গ্রেফতার করা হয়। স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে কাপুরুষোচিত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। আলবুরি শহরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক স্কট রাসেল।
তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে যা ঘটেছে তার সঙ্গে জড়িত একজন নারী আমাদের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় তদন্তকাজ চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগে। তবে তা ভাঙেনি। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার পর বর্ণবাদী মন্তব্যকারী এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে ভাইরাল হয় ১৭ বছরের এক অসি তরুণ। ওই ঘটনায় দুনিয়াজুড়ে 'ডিম বালক' হিসেব খ্যাতি পায় সে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত