বয়স চুরিতে আফ্রিদির যে রেকর্ড হাতছাড়া হচ্ছে

bcv24 ডেস্ক    ০৮:১৬ পিএম, ২০১৯-০৫-০৭    521


বয়স চুরিতে আফ্রিদির যে রেকর্ড হাতছাড়া হচ্ছে

আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ নিজের আসল বয়স জানিয়েছেন শহীদ আফ্রিদি। তাঁর যে বয়স সবাই জানে, আসলটা তার চেয়ে পাঁচ বছর বেশি! এতে বেশ কিছু রেকর্ড তাঁর দখলে থাকে না।

ক্রিকেটপ্রেমী অনেকেরই ধারণা ছিল, শহীদ আফ্রিদির আসল বয়সটা কখনোই জানা যাবে না। এই ধারণা ভুল প্রমাণ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজেই। আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ আফ্রিদি লিখেছেন, এতদিন সবাই তাঁর যে বয়স জেনেছেন, সেটি আসলে ঠিক নয়। বইয়ে তিনি তাঁর জন্মসাল লিখেছেন ১৯৭৫। তার অর্থ দাঁড়াচ্ছে, আফ্রিদির যে বয়সটা সবাই জানেন, তাঁর আসল বয়স তার চেয়ে পাঁচ বছর বেশি! পাসপোর্ট অনুযায়ী তাঁর জন্মতারিখ ১ মার্চ ১৯৮০।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আফ্রিদি গত বছর। পাসপোর্ট অনুযায়ী তখন তাঁর বয়স ৩৯ বছর। কিন্তু বইয়ের জন্মসাল অনুযায়ী অবসর নেওয়ার সময় পাকিস্তানের সাবেক এ অধিনায়কের বয়স দাঁড়ায় ৪৩ বছর। ক্রিকেটমহলে কথা উঠেছে, দু-এক বছর না হয় এদিক-সেদিক হয়, তাই বলে পাঁচ বছর বয়স চুরি! আত্মজীবনীতে আফ্রিদি এই হেরফের ধরিয়ে দেওয়ার পর কিন্তু তাঁর বেশ কিছু রেকর্ড এখন হাতছাড়া হওয়ার উপক্রম।

১৯৯৬ সালে কেনিয়ার নাইরোবিতে ৩৭ বলে সেঞ্চুরির সেই বিখ্যাত ইনিংসটা দিয়ে শুরু করা যায়। আফ্রিদির পাসপোর্টের জন্মসাল অনুযায়ী তখন তাঁর বয়স ১৬ বছর ২১৭ দিন। সেই ম্যাচে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন আফ্রিদি। কিন্তু বয়স চুরির বিষয়টি আফ্রিদি সামনে তুলে আনার পর রেকর্ডটি আর তাঁর দখলে থাকে না। ১৬ বছর ২৫২ দিন বয়সে ম্যাচসেরা হওয়া আফগান স্পিনার মুজিব উর রহমানের দখলে চলে যাবে রেকর্ডটি।

বইয়ের জন্মসাল অনুযায়ী নাইরোবিতে দুর্দান্ত সেই ইনিংস খেলার সময় আফ্রিদির বয়স ছিল ২১ বছর। অর্থাৎ ওয়ানডেতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির রেকর্ডটিও তাঁর দখলে থাকছে না। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে ওই ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন আফ্রিদি, যা টিকে ছিল তিনি নিজে আসল বয়স বলে দেওয়ার আগ পর্যন্ত। স্বাভাবিকভাবেই এখন তা আফগান ওপেনার উসমান গণির দখলে। পাঁচ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ বছর ২৪২ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন গণি।

১৯৯৮ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন আফ্রিদি। তখন সেটি ছিল সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। পাসপোর্টের জন্মসাল অনুযায়ী আফ্রিদির বয়স তখন ১৮ বছর ২৩৫ দিন। পরে তাঁর এ রেকর্ড ভেঙেছিলেন প্যাট কামিন্স (১৮ বছর ১৯৩ দিন)। এবং বর্তমানে রেকর্ডটি বাংলাদেশের স্পিনার নাঈম হাসানের (১৭ বছর ৩৫৫ দিন) দখলে। কিন্তু আফ্রিদি আসল বয়স বলে দেওয়ার পর এই রেকর্ড তালিকার শীর্ষ পাঁচেও তাঁর জায়গা হবে না। শীর্ষ পাঁচের সবার বয়স যে ১৯ বছরের নিচে আর আসল বয়স অনুযায়ী আফ্রিদি তখন ২১ বছরের ক্রিকেটার।

নাইরোবিতে বিস্ফোরক সেই ইনিংসটি খেলার পথে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফিফটির রেকর্ডও গড়েছিলেন আফ্রিদি। পরে রেকর্ডটি ভেঙে দেন নেপালের রোহিত পাউডেল (১৬ বছর ১৪৬ দিন)। কিন্তু আসল বয়স অনুযায়ী, রেকর্ডটি তখনো আফ্রিদির দখলে থাকার কথা নয়। কারণ তো সবার জানাই, ২১ বছর বয়সে এই রেকর্ড হয় কীভাবে! এ ছাড়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার রানের মাইলফলক গড়ার রেকর্ডও ধরে রাখতে পারবেন না আফ্রিদি-যদি তাঁর জন্মসাল ১৯৭৫ হয়।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত