মেজাজ হারিয়ে লাথি মেরে দরজা ভাঙলেন আইপিএল আম্পায়ার

bcv24 ডেস্ক    ০৮:১৯ পিএম, ২০১৯-০৫-০৭    573


মেজাজ হারিয়ে লাথি মেরে দরজা ভাঙলেন আইপিএল আম্পায়ার

ক্রিকেটাররা মাঝেমধ্যে রাগে ড্রেসিংরুম ভাঙচুর করেন। তবে এবার ভাঙচুর হলো আম্পায়ার রুম। ঘটনার নেপথ্যে কোনো ক্রিকেটার নয়, লাথি মেরে আম্পায়ার রুমের দরজা ভেঙেছেন ইংলিশ আম্পায়ার নাইজেল লং।

ঘটনাটি গত ০৪ মে’র। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। ম্যাচ চলাকালীন ব্যাঙ্গালুরু বোলার উমেশ যাদবের একটি বলে ‘নো বল’ ডাকেন আম্পায়ার লং।

কিন্তু জায়ান্ট স্ক্রিনের রিপ্লেতে দেখা যায়, বলটি বৈধ ছিল। যাদবের পা লাইনের বাইরে যায়নি। আম্পায়ার লংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি ও যাদব। কিন্তু বৈধ হলেও নো বলের সিদ্ধান্তে অনড় থাকেন আম্পয়ার লং।

সেই নো বল থেকে হায়দ্রাবাদের স্কোরবোর্ডে যোগ হয় পাঁচ রান। অতিরিক্ত বলটিতে চার দিয়ে বসেন যাদব। অবশ্য তাতেও কোনো ক্ষতি হয়নি ব্যাঙ্গালুরুর। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে কোহলির দল।

এরপরই ঘটে মূল ঘটনা। ম্যাচ শেষে আম্পায়ার রুমে ঢুকে লাথি মেরে দরজা ভাঙেন লং। অবশ্য আগে থেকে দরজাটিতে গর্ত ও ক্ষতিগ্রস্থ ছিল। তবে দরজার ওপর লাগানো গ্লাস ভাঙেনি।

আম্পয়ার লংয়ের এমন ঘটনায় ম্যাচ রেফারি ভি নারায়ণ কুট্টির সঙ্গে পরামর্শ করে কমিটি অব অ্যামিনিস্ট্রেশনের কাছে রিপোর্ট করে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। দরজা মেরামত করার জন্য ক্ষতিপূরণস্বরূপ ৫০০০ রুপি জরিমানা গুণতে হয়েছে আম্পয়ার লংকে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত