ম্যানচেস্টার সিটির হাতেই শিরোপা ভাগ্য

bcv24 ডেস্ক    ০৮:২০ পিএম, ২০১৯-০৫-০৭    595


ম্যানচেস্টার সিটির হাতেই শিরোপা ভাগ্য

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ ছন্দে এগিয়ে চলা ম্যানচেস্টার সিটি শেষ দিকে এসে হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল। তবে ভিনসেন্ট কোম্পানির অসাধারণ এক গোলে লেস্টার সিটিকে হারিয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রেখেছে পেপ গুয়ার্দিওলার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে স্বাগতিকরা। ডিসেম্বরে লিগের প্রথম পর্বে লেস্টারের মাঠে ২-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।

মধুর প্রতিশোধ নেওয়া জয়ে লিভারপুলের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে গেছে সিটি। নিজেদের শেষ ম্যাচে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই শিরোপা ঘরে তুলবে তারা।

আগামী রোববার শেষ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে খেলতে যাবে সিটি। একই সময়ে ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মুখোমুখি হবে লিভারপুল। 

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকে জমে ওঠে লড়াই। ধীরে ধীরে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে সিটি। আদায় করে নিতে থাকে একের পর এক কর্নার। ৩১তম মিনিটে তেমনই এক কর্নারে সের্হিও আগুয়েরোর নেওয়া হেডে বল ক্রসবারের নিচের দিকে লেগে ভিতরে ঢোকার মুহূর্তে গোললাইন থেকে ফেরান ডেনমার্কের গোলরক্ষক কাসপের স্মাইকেল।

বিরতির পরও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। কিন্তু লেস্টারের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। এরই মাঝে ৬৯তম মিনিটে ডিফেন্ডারের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান আগুয়েরো। কিন্তু তার শট হাত বাড়িয়ে রুখে দেন স্মাইকেল।

তিন মিনিট পর অবশেষে কাক্সিক্ষত গোলের দেখা পায় ম্যানচেস্টারের দলটি। ৩০ গজ দূরে বল পেয়ে একটু এগিয়ে আচমকা বুলেট গতির শট নেন বেলজিয়াম ডিফেন্ডার কোম্পানি। বল ক্রসবার ঘেঁষে ডান কোনা দিয়ে জাল খুঁজে নেয়।

বাকি সময়ে তেমন উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটি। তবে ওই এক গোলের ব্যবধান ধরে রেখে টানা ত্রয়োদশ জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।

৩৭ ম্যাচে ৩১ জয় ও দুই ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯৫। শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারানো লিভারপুল ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

রোববার ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারানো চেলসির পয়েন্ট ৭১। আগামি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে মাওরিসিও সাররির দলের। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

৬৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আর্সেনাল। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৬।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত