আসছে ঈদে ইউটিউবে বাড়বে নাটক ও টেলিছবি

bcv24 ডেস্ক    ১০:২৬ পিএম, ২০১৯-০৫-০৭    574


আসছে ঈদে ইউটিউবে বাড়বে নাটক ও টেলিছবি

জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল ফিতর। অন্যদিকে আসছে ৩০শে মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ফলে ঈদের সময়ও থাকছে ক্রিকেট ঝড়। গেল ঈদুল ফিতরে দর্শক মেতে ছিল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়, আর এবার ক্রিকেটে। গেলবারের মতো এবারও ঈদুল ফিতরের উৎসবে টেলিভিশন অনুষ্ঠানমালায় ভাগ বসাবে বিশ্বকাপ। 

যার কারণে টেলিভিশন চ্যানেলগুলোর নাটক-টেলিছবির চেয়ে দর্শকের চোখ বেশি সময় থাকবে ক্রিকেটের দিকে। সাত দিনব্যাপী ঈদ আয়োজনে টিভি চ্যানেলগুলোও তাই নাটক-টেলিছবির বাইরে যোগ করছে ক্রিকেট। কয়েকটি চ্যানেল আবার সরাসরি ক্রিকেট খেলা সম্প্রচার করবে বলেও জানা গেছে।

এই চ্যানেলগুলোতে থাকছে না তেমন নাটক-টেলিছবি। তাই বলে নাটক-টেলিছবি নির্মাণের সংখ্যা কিন্তু কমছে না। এই সময়ে নির্মাতা ও অভিনয় শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক-টেলিছবির শুটিংয়ে। কারণ টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি নির্মাতাদের আস্থা এখন ইউটিউব চ্যানেল। সারা বছরই বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটক প্রকাশ হচ্ছে। ঈদে বিভিন্ন ইউটিউব চ্যানেলে শতাধিক নাটক ও টেলিছবি আসবে। 

উল্ল্যেখযোগ্য চ্যানেলগুলো হলো সাউন্ডটেক, সিডি চয়েস, ঈগল মিউজিক, ধ্রব টিভি, বঙ্গবিডি, ডেডলাইন এন্টারটেইনমেন্ট, সিনেমাওয়ালা, সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট, এফ-থ্রি ও নাটক বক্স, বঙ্গবুম প্রভৃতি। 

অনেকে নির্মাতাই বলেন, টেলিভিশনের চেয়ে ইউটিউবের জন্য এখন নাটক নির্মাণ লাভজনক। দর্শক নিজের মতো করেই ইউটিউবে নিজের পছন্দের নাটক দেখছে। জনপ্রিয় অভিনেতা অপূর্ব টিভি চ্যানেল ও ইউটিউব দু’মাধ্যমের দর্শকের কাছে জনপ্রিয়। 

ইউটিউবের নাটক প্রসঙ্গে তিনি বলেন, এখন ঈদের সময় অনেক নাটক নির্মাণ হয় সত্যি। তবে সব নাটক টিভি চ্যানেলে প্রচার হচ্ছে না। কিছু নাটক কেবল ইউটিউবের জন্যই নির্মাণ হচ্ছে। আবার টিভি চ্যানেলে প্রচার হওয়া নাটকগুলোও ইউটিউবে আসছে। এখান থেকে বুঝতে হবে এই সময়ে ইউটিউবের জনপ্রিয়তা কতটুকু। ঈদে ক্রিকেট বিশ্বকাপ নাটক-টেলিছবির ওপর কতটা প্রভাব ফেলবে? 

এই প্রশ্নের উত্তরে চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বলেন, আমাদের দেশের মানুষের ক্রিকেটের প্রতি অন্যরকম আগ্রহ রয়েছে। এরমধ্যে যেহেতু এটি বিশ্বকাপ ক্রিকেট। তাই এর প্রতি সবার দৃষ্টি থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু দর্শক ঠিকই নাটক দেখবে। টিভি চ্যানেলে সেভাবে দেখতে না পারলেও ইউটিউবে দেখবে। কারণ নাটক দেখার ক্ষেত্রে দর্শক এখন টিভির চেয়ে ইউটিউবকে বেশি প্রাধান্য দিচ্ছে। এ পর্যন্ত ইউটিউবের জন্য প্রায় ৪০টি নাটক নির্মাণ করেছেন চলতি প্রজন্মের আলোচিত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। 

‘জীবন’, ‘ছেলেটি বেয়াদব’, ‘বেড সিন’সহ অনেক নাটক জনপ্রিয় হয়েছে তার। এসব নাটকে বিনিয়োগ উঠে লাভও হয়েছে বলে জানান তিনি। এবারের ঈদে ইউটিউবের জন্য থাকছে তার নির্মিত পাঁচ থেকে ছয়টি নাটক। 

বান্নাহ বলেন, এখন ইউটিউবে প্রচুর দর্শক। ঈদের ছুটিতে আরো বাড়বে। ইউটিউবে নাটকের স্বত্ব সংশ্লিষ্ট চ্যানেলের মালিকের। শুধু ইউটিউবেই নয়, একই নাটক বিভিন্ন প্ল্যাটফরমে ওঠানো যায়। এই প্ল্যাটফরম থেকেও আয় আসে। এখানে বিনিয়োগের অনেকটাই সুরক্ষা আছে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত