ঢাকা, রংপুর ও মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

bcv24 ডেস্ক    ১০:৫৯ পিএম, ২০১৯-০৫-০৭    476

ঢাকা, রংপুর ও মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকা ও মুন্সিগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী’ এবং রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক নারী অপহরণ ও ধর্ষণকারী’ নিহত হয়েছে। গত সোমবার গভীর রাতে ঢাকার খিলক্ষেতের ডুমনী এলাকায়, রংপুরের গঙ্গাচরা উপজেলার মহিপুরে ও মুন্সিগঞ্জ সদরে পৃথক ঘটনা তিনটি ঘটে।

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে ৩০০ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই মাদক ব্যবসায়ীর নাম জানা যায়নি। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, রাতে একদল মাদক ব্যবসায়ীকে ধরতে ৩০০ ফিট অভিযানে যায় তারা। এ সময় একদল মাদক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এরপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র‌্যাব।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় এক র‌্যাব সদস্যও আহত হয়েছেন। গত সোমবার দিবাগত মধ্যরাতে সর দ উপজেলার রামপাল ইউনিয়নের রামসিং এলাকায় এ ঘটনা ঘটে। নহত সুজন মিয়া রিকাবীবাজারের বাশতলা এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। তিনি ১১টি মাদক মামলাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, মধ্যরাতে রামসিং এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শেষে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে সুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাব-১১ এর সদস্য মহসিন আহত হয়েছেন।

তিনি আরও জানান, এ সময় সুজনের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৫০ পিস ইয়াবা ও দেড় হাজার টাকা জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৩টা ৫মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় সুজনকে হাসপাতালে আনা হয়। তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে।

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার পুর্ব ইছলী এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নারী অপহরণ করে ধর্ষনকারী ও শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সুমন নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।  রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুর রহমান নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার কালিগজ্ঞ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে শহিদুল ইসলাম সুমনকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেফতার করার পর গত সোমবার রাতে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার করার জন্য তার দেয়া স্বীকারোক্তি অনুয়ায়ী গঙ্গাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের চড় ইছলী এলাকায় গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। এ সময় পুলিশও পাল্টা গুলি বর্ষন করে। এতে ঘটনা স্থলে ক্রসফায়ারে সন্ত্রাসী শহিদুল ইসলাম সুমন নিহত হয়। এ সময় পাচ পুলিশ সদস্য আহত হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সুমন একজন কুখ্যাত সন্ত্রাসী সে নারী অপহরণ করে ধর্ষন করে অনেক সহায় সম্বলহীন নারীর সম্ভ্রম হানি করেছে। এ ছাড়া মাদক ব্যাবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। 

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ডেড হাউজে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত