‘বড় বাপের পোলায় খায়’

bcv24 ডেস্ক    ০৯:০৩ এএম, ২০১৯-০৫-০৮    877

‘বড় বাপের পোলায় খায়’

দুপুরের তীব্র রোদের মধ্যেই চকবাজার শাহী মসজিদের সামনের রাস্তায় হাক-ডাক; ‘বড় বাপের পোলায় খায়/ঠোঙ্গা ভইরা লইয়া যায়ৃ’। টেবিলের উপরে হরেক শাহী খাবারের পসরা। খাসির পা, আস্ত মুরগি-কোয়েল-কবুতরের রেজালা, সুতি কাবাব, কাঠি কাবাব- কাবাবের নানান পদ। বাতাসেও সেই খাবারের সুগন্ধি। সব আয়োজন রমজান কেন্দ্র করে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার ঘিরেই। পুরান ঢাকার এসব শাহী খাবারের স্বাদ নিতে পুরান ঢাকাসহ নতুন ঢাকা তথা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই আসছেন মানুষ, রোজার শুরুর দিনটি চকবাজরের শাহী খাবার সামগ্রী কিনে ইফতার করতে চান তারা।   

কয়েক পদের খাবার মিশিয়ে তৈরি হয় ‘বড় বাপের পেলায় খায়’ আইটেম। ভাড়া চিড়ার সঙ্গে অন্তত ডজন খানেক শাহী খাবার এবং সুগন্ধি মসলা মিলে এই আইটেমই সবার কাছে পছন্দনীয় ও ঐতিহ্যের। আর সঙ্গে আলাদা আইটেম নেওয়ার সুযোগ তো রয়েছেই। মসজিদের ঠিক সামনে লম্বা দু’টি টেবিলে শাহী খাবার সাজিয়ে বিকিকিনি করছেন মো. মারুফ। দুপুরের তখন দু’একজন ক্রেতা আসছেন, ঠোঙ্গায় ভরে খাবার কিনছেন। এক টেবিল ঘিরে বিক্রেতাদের অন্তত ৭/৮ জন ব্যস্ততায় মগ্ন। এই ফাঁকে কথা হয় মারুফের সঙ্গে। খাবারের আইটেমগুলোর নাম জানান তিনি। 

‘বড় বাপের পোলায় খায়’, সুতি কাবাব, খাসির লেগ (পা), মগজ, কোয়েল-মুরগি-কবুতরের রেজালা, আলু ভাজি, ডিম, চিড়া, মুরগির কলিজা। এসব ১২ আইটেম দিয়ে তৈরি ‘বড় বাপের পোলায় খায়’ কেজিপ্রতি এবার বিক্রি হচ্ছে ৫০০ টাকা। গতবারে চেয়ে বেড়ে ১০০ টাকা। এ ছাড়া অন্য আইটেমের দাম আগেরবারের মতো রয়েছে বলে জানান মারুফ। খাসির সুতি কাবাব ৮০০ টাকা, গরুর সুতি কাবাব ৫০০ টাকা, খাসির লেগ প্রতি পিস ৫০০ টাকা, দেশি মুরগির পিস ৩৫০ টাকা, পাকিস্তানি ২৫০ টাকা, কোয়েল পাখি ৬০ টাকা।  

মারুফ জানান, ‘বড় বাপের পোলায় খায়’, আইটেমের দোকান এবার চারটি। সব আমাদেরই বংশের। আমার বড় আব্বুর পর দাদা, এরপর বাবা এবং আমিও এখন ইফতার বেচি।  চার পুরুষ ধরে যে ‘বড় বাপের পোলায় খায়’ বিক্রি করছেন তার সূচনা করেন মারুফের বড় আব্বু লালবাগের হাজি রহিম বক্স লেনের কামিল মহাজন। এই ইফতারের ঐতিহ্য ধরে রেখেছেন তারাও। ‘১২ আইটেম ১২ মসলা মিলে হয় ‘বড় বাপের পোলায় খায়’, কাগজের ঠোঙ্গায় ভরে বিক্রি করা হয় এই আইটেম, এজন্য নামটিও তেমন; বলেন মারুফ। বেচাকেনা কেমন চলছে জানতে চাইলে মারুফ বলেন, আল্লায় যা দেয় তাই হবে। বেশ ভালোই চলছে। দুপুর থেকেই লোকজন ইফতার কিনছেন। দুপুরে রোদের মধ্যেই আজিমপুর থেকে ইফতার কিনতে এসেছেন চাকরিজীবী জাকির আজম। 

তিনি বলেন, বাচ্চারা খাসির লেগ থেকে চেয়েছে, এ কারণেই আসা। পুরান ঢাকার ইফতার গোটা ঢাকাবাসীরই আকর্ষণ। বনশ্রী থেকে ইফতার নিতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন। বলেন, এদিকে কাজ ছিল, তাই ইফতারও কিনে নিলাম। ‘বড় বাপের পোলায় খায়’- আইটেম মিক্স করার ব্যস্ততার মধ্যে কথা হয় মারুফের বাবা মোহাম্মদ হোসেনের সঙ্গে। গতবছর ‘বড় বাপের পোলায় খায়’ কেজিপ্রতি ৪০০ টাকা বিক্রি হলেও এবার ১০০ টাকা বাড়ানোর কারণ নিয়ে মোহাম্মদ হোসেন বলেন, এবার অরিজিনাল সব দোকান। নকল দোকান উঠিয়ে দিয়েছে। ভালো মানের খাবার তাই দামটাও একটু বেশি। আর শুক্রবার স্পেশাল আইটেম দিয়ে তৈরি হবে ‘বড় বাপের পোলায় খায়’, দাম পড়বে ৭০০ টাকা; বলেন মারুফ। এসব আইটেমের পাশাপাশি পুরান ঢাকার হান্নান মেম্বারের শাহী সুতি কাবাব লোহার পাইপ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ক্রেতা আকর্ষণের জন্য। এর কাটতিও ছিল বেশ ভালো। গরুর সুতি কাবার কেজি হাজার টাকা এবং খাসির এক হাজার ৪০০ টাকা।   

সুতি কাবাব বিক্রেতা নাজিম উদ্দিন রোডের আল-আমিন বলেন, আমার বড় নানা, নানার পর বাবা সুতি কাবাব বিক্রি করেছেন। এখন আমি করছি। শুরুর দিন বেচাকেনা বেশ ভালোই বলে জানান আল-আমিন।  দুপুর থেকে ইফতারের পরও পুরান ঢাকার এসব ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী বিক্রি হয় বলে জানান বিক্রেতা এবং উপস্থিত ক্রেতারা। ঐতহ্যিবাহী ইফতার সামগ্রী কেনার পাশাপাশি সেলফিও তুলছেন কেউ কেউ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত