রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:০৫ এএম
সাইফ আলী খানকে তো আর বড় পর্দায় কম দেখা হলো না। ‘দিল চাহতা হ্যায়’ (২০০১), ‘কাল হো না হো’ (২০০৩), ‘হাম তুম’ (২০০৪), ‘পরিণীতা’ (২০০৫), ‘ওমকারা’ (২০০৬) চলচ্চিত্রের জন্য দর্শক তাঁকে মনে রাখতে বাধ্য। তিনি নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও। দুই দিন আগে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজনের টিজার এসেছে। এবার সাইফ আলী খানকে দেখা যাবে ছোট পর্দায়। সিরিয়ালটির নাম ‘পানিপুরি’। এই হিন্দি সিরিয়ালে আরও দেখা যাবে ‘বিগ বস ১২’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দীপিকা কাকর ও করণ ভি গ্রোভারকে।
স্টার প্লাসের এই সিরিয়ালে প্রধান দুই চরিত্রের প্রেমের পরিণতিতে বিশেষ ভূমিকা রাখবেন সাইফ আলী খান। তবে তাঁর চরিত্রটা একেবারে ছোট না। সাইফ আলী খান জানিয়েছেন, এই চরিত্রের জন্য তিনি প্রায় পাঁচ ঘণ্টা মেহবুব স্টুডিওতে শুটিং করেছেন। এই চরিত্রের জন্য তিনি নেপথ্যে কণ্ঠ দিয়েছেন। গত ২৭ এপ্রিল এই সিরিয়ালের শুটিংয়ে দীপিকা কাকর অজ্ঞান হয়ে যান বলে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন প্রযোজক সন্দীপ সিকান্দ। যদিও সেটাকে স্রেফ প্রচারণার খাতিরে করা হয়েছে বলেই বিশ্বাস অনেকের। এসওএল প্রোডাকশন হাউসের এই সিরিয়ালের শিগগিরই স্টার প্লাসে প্রচার শুরু হবে। সাইফ আলী খান এখন সবচেয়ে বেশি আলোচনায় আছেন তাঁর ওয়েব সিরিজের নতুন টিজার নিয়ে।
নেটফ্লিক্সে ‘স্যাক্রেড গেমস’ সিরিজের প্রথম সিজন আশাতীত জনপ্রিয়তা পেয়েছে। ৬ মে এসেছে দ্বিতীয় সিজনের টিজার। নতুন সিজনে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, কালকি কোয়েচলিন আর রণবীর শোরেকে। এ ছাড়া সাইফ আলী খানকে দেখা যাবে ‘জওয়ানি জানেমান’ চলচ্চিত্রে আর ‘হান্টার’ ছবিতে তাঁকে দেখা যাবে নাগা সন্ন্যাসীর ভূমিকায়। এত কাজের মধ্যেও সাইফ আলী খান ঠিকই সময় দিচ্ছেন পরিবারকে। সম্প্রতি স্ত্রী কারিনা কাপুর খান আর ছেলে তৈমুর আলী খানকে নিয়ে ঘুরে এলেন পৈতৃক নিবাস হরিয়ানার পতৌদিতে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত