রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:০৭ এএম
দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে নতুন সংবাদ জানালেন। তিনি গতকাল সকালে জানান, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্যের পর তার পরিচালিত, জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ ছবিটি নির্বাচিত হয়েছে ‘সিডনি ফিল্ম ফেস্টিভাল ২০১৯’-এর জন্য।
আসছে ১০ই জুন দুপুর ২টায় এবং ১৩ই জুন রাত ৮টায় সিডনির ‘ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান’-এ চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে আমি এবং নুসরাত ইমরোজ তিশা দুজনই আগামি ৯ই জুন সিডনির উদ্দেশ্যে রওনা করব। জানা যায়, চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রেজেন্ট করা ছাড়াও তারা অংশ নিবেন প্রশ্নোত্তর পর্বসহ অন্য আনুষ্ঠানিকতায়।
সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে যে, বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্য সাধারন এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘শনিবার বিকেল‘ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওযা এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দিষ্ট সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী এবং ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে। এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আবদুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। উল্লেখ্য, কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুইটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত