মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৩:১০ এএম
পশ্চিমা দুনিয়ার সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে আংশিকভাবে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক এ সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের এক বছরের মাথায় এ সিদ্ধান্ত নিলো তেহরান। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে নিজ দেশের অবস্থান জানিয়ে দিয়েছেন। তেহরানে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের রুহানির স্বাক্ষরিত চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে তেহরান। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারি পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে সমঝোতায় উপনীত হয়েছিল তেহরান। তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এটি পরিত্যাগ করায় তেহরান কিছু প্রতিশ্রুতি পালন থেকে বিরত থাকবে।
এর আগে, পাঁচ দেশের রাষ্ট্রদূতদের তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান হয়। তাদের হাতে এ চিঠি তুলে দেন ইরানের উপ পরররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রেসিডেন্ট হাসান রুহানির সভাপতিত্বে অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএনএনসি’র বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিতে এ সিদ্ধান্তের কথা বিশদভাবে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বের হয়ে যাওয়ার পর ইরান সর্বোচ্চ আত্মসংযম এবং ধৈর্য দেখিয়েছে। এ ছাড়া সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য দেশকে ইরানের স্বার্থ রক্ষার জন্য তাদের অনুরোধে পর্যাপ্ত সময়ও দেওয়া হয়েছে। ইরানের ব্যাপক ধৈর্য ধারণ সত্ত্বেও তেহরানের ওপর পুনরায় আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে অন্য পক্ষগুলো। এ অবস্থায় পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতি হ্রাস করা ছাড়া আর কোনও পথ ইরানের জন্য ছিল না।
বর্তমান অবস্থায়, সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারি পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। চিঠিতে ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বিশেষ করে তেল এবং ব্যাংকিং খাতের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা দেশগুলোকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের দাবি যতটা মেনে নেওয়া তেহরানও সে অনুযায়ী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলে বা ইরানের পরমাণু তৎপরতার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেওয়াসহ যে কোনও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেওয়া হলে তেহরান তার দৃঢ় এবং দ্রুত জবাব দেবে।
চিঠিতে বলা হয়, পরমাণু সমঝোতা রক্ষায় ইরান দীর্ঘ সময় ধরে নমনীয়তা দেখিয়েছে। এবার সমঝোতা রক্ষায় অন্যপক্ষকে তাদের সদিচ্ছার প্রমাণ দেখাতে হবে। তাদের আন্তরিক ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। সূত্র: পার্স টুডে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত