রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪২ এএম
লিভারপুলের বিপক্ষে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বিধ্বস্ত হবার পর বার্সেলোনা শুধুমাত্র নিজেদেরকেই এই পরাজয়ের জন্য দায়ী করতে পারে বলে স্বীকার করেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। এ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের দুর্দান্ত পারফরমেন্সে বার্সেলোনা শুধুমাত্র ৪-০ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায় নেয়নি, ইতোমধ্যেই ইউরোপিয়ান সর্বোচ্চ আসরে পরপর দুই বছর দলটির এই ধরনের পরাজয়ে সমালোচকরা সরব হয়ে উঠেছেন।
ইউরোপিয়ান কাপের ইতিহাসে তৃতীয় দল হিসেবে লিভারপুল প্রথম লেগে বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের ফিরিয়ে এনে রেকর্ড সৃষ্টি করেছে। বার্সা বস ভালভার্দে স্বীকার করেছেন লিভারপুলের জয়ের প্রবল আকাঙ্খার কাছে তার দল মোটেই মানিয়ে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের মধ্যে পরপর দুই গোল হজম করেই মূলত বার্সেলোনা ম্যাচ থেকে ছিটকে পড়েছিল।
ভালভার্দে বলেন, ‘ঐ দুই গোলই আমাদের শেষ করে দিয়েছিল। বিপরীতে আমরা একটি গোলও দিতে পারিনি। মূলত সবগুলো সুযোগই আজ তারা কাজে লাগিয়েছে। এটা আমাদের জন্য, ভক্তদের জন্য ভয়ানক একটি ফল। সত্যিকার অর্থেই দূর্ভাগ্যজনক, তবে সব কৃতিত্ব লিভারপুলের। তারা শুরুটা ভাল করেছিল। এই ধরনের ম্যাচে ফিরে আসার জন্য যা খুবই জরুরী ছিল। দ্বিতীয়ার্ধে আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রনের চেষ্টা করেছি। কোন গোলের পরই আমর সঠিক সময় তার জবাব দিতে পারিনি।’
টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে হতাশাজনক বিদায়ের পর ভালভার্দে বলেন, ‘আমি জানিনা এটা আমার উপর কি ধরনের প্রভাব ফেলবে। কিন্তু কোচ হিসেবে সব দায় দায়িত্ব আমারই। পুরো বিষয়টা দারুন দু:খজনক, বিশেষ করে আমাদের সমর্থকদের জন্য। এই ধরনের পরাজয় সবসময় মনে মধ্যে গেঁথে থাকে।
মৌসুমের শেষ পর্যন্ত এর জেড় আমাদের টানতে হবে। এখনো আমাদের সামনে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রে ফাইনাল আছে। যত দ্রুত সম্ভব নিজেদের মানসিক ভাবে ফিরিয়ে এনে সেই ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু এই মুহূর্তে আসলেই আমরা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে আছি।’ ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়েছিল কাতালান জায়ান্টরা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত