রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৫ এএম
যেকোনো বৈশ্বিক আসরে অন্যতম আকর্ষণ থাকে থিম সংয়ের প্রতি। যা কি না বাজতে থাকে পুরো টুর্নামেন্ট জুড়ে। খানিক দেরিতে হলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সেই থিম সং প্রকাশ করতে যাচ্ছে আইসিসি। বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের মতো সময় বাকি থাকতে ১৭ মে ‘স্ট্যান্ড বাই’ শীর্ষক এ গানটির মুক্তি দেবে আইসিসি। যুক্তরাজ্যের অন্যতম সফল ব্যান্ড রুডিমেন্টালের সঙ্গে নতুন গায়কের লরিন মিলে গেয়েছেন এ গানটি।
২০১১ সালে ব্যান্ড হিসেবে গড়ে ওঠার পর থেকে এখনও পর্যন্ত প্রায় দুই মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি করেছে রুডিমেন্টাল। নতুন নতুন শিল্পীদের যথাযথ প্ল্যাটফর্ম গড়ে দেয়ার ব্যান্ড হিসেবেও বিশেষ সুনাম রয়েছে ব্যান্ডটির। অন্যদিকে উঠতি তারকা লরিন নর্দার্ন কানাডার ডিপ কোভের বাসিন্দা। ট্রায়ালে তার কিছু গান শুনেই রুডিমেন্টালের পক্ষ থেকে কাজ করার প্রস্তাব দেয়া হয়।
রুডিমেন্টালের অন্যতম সদস্য পিয়েরস অ্যাগেট থিম সংটির ব্যাপারে বলেন, ‘আমাদের বৈচিত্র্যতাকে উদযাপন করাই মূলত আমাদের ব্যান্ডের বার্তা। অবশ্যই আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তবে আমরা লন্ডনের ব্যান্ড। যেটা বিশ্বের অন্যতম বৈচিত্রপূর্ণ শহর। গানটির মাধ্যমে আমরা পৃথিবীর বৈচিত্রতাকে তুলে ধরতে চাই। এটিই আমাদের লক্ষ্য।’ বিশ্বকাপের থিম সংটি ১৭ মে সবার জন্য প্রকাশিত হলেও আইসিসির সঙ্গে রুডিমেন্টালের পার্টনারশিপের ঘোষণা দেয়া হয় বুধবার সন্ধ্যায়। যা প্রচারিত হবে যুক্তরাজ্যভিত্তিক রেডিও চ্যানেল বিবিসিতে। এ সময় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ উপস্থিত থাকবেন।
বিশ্বকাপের নির্বাহী পরিচালক স্টিভ এলওয়ার্থি এ ব্যাপারে বলেন, ‘খেলাধুলার মঞ্চে সঙ্গীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সংটা বিশ্বকাপের প্রাণ হয়ে থাকবে।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত