সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৪ এএম
রাজধানীতে র্যাবের একটি চেকপোস্টে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরের দিকে আগারগাঁও এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর ভাষ্য।
তিনি বলেন, গাড়িতে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম আশরাফ আলী (৩৭), বাবার নাম দানেশ মিয়া। বাড়ি গজারিয়ার রায়পাড়া গ্রামে। র্যাব তার পরিচয় যাচাই-বাছাই করে দেখছে। ঘটনার বিবরণে মহিউদ্দিন ফারুকী বলেন, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের একটি চালান আসার খবরে রাতে গাবতলী, আগারগাঁও ও মানিক মিয়া এভিনিউয়ে তিনটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। ভোরের দিকে আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকারকে র্যাব সদস্যরা থামার সংকেত দেয়। এ সময় প্রাইভেটকারে চালকের পাশে বসা একজন র্যাব সদস্যদের দিকে গুলি করে। র্যাব সদস্যরা পাল্টা গুলি করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায়।
র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, ওই গাড়ির চালক পালিয়ে গেলেও তার পাশের আসনে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই গাড়ি তল্লাশি করে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং ৪৯৭ বোতল ফেনসিডিল পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত