ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ রোধ এবং নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ

bcv24 ডেস্ক    ০৮:০৯ পিএম, ২০১৯-০৫-০৮    465

ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ রোধ এবং নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ

বেড়েই চলেছে বিনা টিকিটে ট্রেনে যাত্রীভ্রমণ। ওসব যাত্রীকে আটক, জরিমানা আদায় করেও ঠেকানো যাচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে টিকিট চেক করতে গিয়ে চেকাররা বিনা টিকিটের যাত্রীদের হাতে মারধরের শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ রোধ এবং ট্রেনে নিরাপত্তা জোরদারে প’স ডিভাইস ব্যবহারের মাধ্যমে ই-প্রসিকিউশন চালু করা হচ্ছে। এ পদ্ধতিতে কেন্দ্রীয় ই-সার্ভারের মাধ্যমে যাত্রীসেবা ট্রেনগুলোর টিকিট চেকিংসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর লাইভ অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে চলে যাবে। রেল কর্তৃপক্ষ তাতে বিনা টিকিটে ভ্রমণপ্রবণতা কমবে বলে মনে করছে। রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রযুক্তিগত বিশেষ ডিভাইসের মাধ্যমে চলন্ত ট্রেনে শুধুমাত্র যাত্রী নয়, টিকিট চেকারদের অনিয়মও চিহ্নিত করা যাবে। ওই প্রযুক্তিতে ভয়েজ রেকর্ডিংসহ অনিয়মের তথ্য কেন্দ্রীয় সার্ভারে পৌঁছে যাবে। ওই ডিভাইস দিয়ে ট্রেনে অবৈধ মালামাল উঠানো কিংবা সন্দেহজনক যাত্রীদের ছবিও উঠানো যাবে। এমনকি ট্রেনে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অনিয়ম হলে তা ওই ডিভাইসে ধারণ করা যাবে। 

সূত্র জানায়, বর্তমানে যাত্রীসেবায় দৈনিক ৩৫০টি ট্রেন নিয়োজিত রয়েছে। কিন্তু ওসব ট্রেনে ৫০ থেকে ৬০ শতাংশ যাত্রীই বিনা টিকিটে ভ্রমণ করছে। তাদের আটক-জরিমানা করার পরও এই অসাধুতা থামানো যাচ্ছে না। বরং ট্রেনে প্রতিদিন প্রায় অর্ধেক যাত্রীই বিনা টিকিটে ভ্রমণ করছে। তার ওপর আসনের সমান সংখ্যক যাত্রী দাঁড়িয়ে, দরজায় ঝুলে বা ছাদে উঠে গন্তব্যে যাচ্ছে। প্রতিমাসে রেলওয়ের বাণিজ্য বিভাগ পশ্চিম ও পূর্বাঞ্চলে শতাধিক অভিযান পরিচালনা করে। আর প্রতিবার কমবেশি এক কোটি ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বিনা টিকিটে ট্রেনে চড়ার অসাধুতা রোধ করা গেলে রেলের আয় বহুগুণ বাড়তো।

সূত্র আরো জানায়, রেল কর্তৃপক্ষের পক্ষে লোকবলের অভাবে টিকিট চেকিং অভিযান ঠিকমতো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বরং জরিমানা আদায়কালে অনেক সময় হামলার শিকার হতে হয়। আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকায় হামলাকরীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায় না। ২০০৭ সালের ২৯ অক্টোম্বর সংস্থাপন মন্ত্রণালয় রেলওয়ে কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রহিত করে। তাতে রেলওয়েতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না। ফলে বিনা টিকিটের যাত্রীদের উৎপাত বাড়ছেই। রেলওয়ে কর্মকর্তারা তাদের ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

এদিকে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান জানান, রেলে অভিযানকালে শত শত বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করা হয়। কিন্তু লোকবলের অভাবে ৮০ শতাংশই পার পেয়ে যায়। ওসব ঠেকাতেই বিশেষ প’স ডিভাইস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ওই বিষয়ে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। ডিভাইস কেনা হয়েছে। প’স ডিভাইসগুলো কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত থাকবে।

অন্যদিকে রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন জানান, রেলওয়েতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা জরুরি। প্রথম পর্যায়ে প’স ডিভাইস দিয়ে পরীক্ষামূলক কাজ শুরু করতে চায় রেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে, যথাযথভাবে সব কাজ সম্পন্ন করা গেলে তা সর্বত্র চালু করা হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত