বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

bcv24 ডেস্ক    ০৮:১৯ পিএম, ২০১৯-০৫-০৮    465

বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন। একই সময়ে উপজেলার ৯ নম্বর রাবার বাগান এলাকা থেকে অপহৃত হয়েছেন জেএসএসের আরেক কর্মী। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজবালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জেএসএস কর্মী হলেন বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁর বাড়ি রাঙামাটি জেলায়। তিনি ইউনিয়নের তাইংখালী বাজার এলাকায় মুদি ব্যবসা করতেন। অন্যদিকে অপহৃত ব্যক্তি হলেন পুরাধন তঞ্চঙ্গ্যা (৩২)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারের জেরে গত মঙ্গলবার রাতে তাইংখালী বাজারে হামলা চালিয়ে বিনয়কে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অন্যদিকে একই সময়ে রাবার বাগানের শৈলতনপাড়া থেকে অপহরণ করা হয় পুরাধনকে। 

স্থানীয় ইউপি সদস্য মংএ নু মারমা বলেন, মুদি দোকানদার বিনয় গত রাতে তাঁর দাদাশ্বশুরের বাসায় ছিলেন। সেখান থেকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে। আরেক দল অপহরণ করে পুরাধনকে। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে, তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। রাজবিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমাও সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে লোকজনের ভিড় তৈরি হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, খবর পাওয়ার পর সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। 

তবে জেএসএসের বান্দরবান শাখার সভাপতি উছোমং মারমা বলেন, নিহত ও অপহৃত দুজনই জেএসএসের সক্রিয় কর্মী। আরাকান লিবারেশন আর্মি (এএলপি) সমর্থিত মগ বাহিনী নামের স্থানীয় একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত