কানাডীয় কোম্পানীর তৈরী বাংলাদেশ বিমান ছিটকে পড়েছে ইয়াঙ্গুন বিমানবন্দরে: আহত ৩৩

bcv24 ডেস্ক    ০৮:১৫ এএম, ২০১৯-০৫-০৯    518


কানাডীয় কোম্পানীর তৈরী বাংলাদেশ বিমান ছিটকে পড়েছে ইয়াঙ্গুন বিমানবন্দরে: আহত ৩৩

মিয়ানমারের বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে পাইলটসহ বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন।বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যার দিকে বৈরি আবহাওয়ার ফলে মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০। ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যায়, বিমানটি তৈরি করেন কানাডার কোম্পানি বোম্বার্ডিয়ার। কানাডীয় কোম্পানীর তৈরি ড্যাশ ৮ উড়োজাহাজটি তিন টুকরো হয়েছে বলে জানা যায়। 

জানা যায়, বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে খারাপ আবহাওয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট। গতকাল সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে আছড়ে পড়ে। বিমানে একজন শিশুসহ ২৯ জন আরোহী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। এতে যাত্রীসহ সবাই কমবেশি আহত হন। এর মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) শাকিল মেরাজ জানান, ফ্লাইট বিজি ০৬০ ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়েছিল বিকাল ৩টা ৪৫ মিনিটে। বিমানে একটি শিশুসহ মোট ২৯ জন যাত্রী এবং দুই পাইলটসহ মোট চারজন ক্রু ছিলেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান।

মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ছবি এসেছে তাতে কানাডার কোম্পানি বোম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮ উড়োজাহাজটিকে রানওয়ের পাশে ঘাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক জানিয়েছে, উড়োজাহাজটির ফিউজিলাজ ভেঙে তিন টুকরো হয়ে গেছে, তলাও ফেটে গেছে। তবে দুর্ঘটনার পর ওই বিমানে আগুন ধরেনি।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত