নায়িকা তমা মির্জাকে বিয়ে করেই কানাডা ফিরছেন রিয়েলেটর হিশাম!

bcv24 ডেস্ক    ০২:৪৭ পিএম, ২০১৯-০৫-০৯    1303


নায়িকা তমা মির্জাকে বিয়ে করেই কানাডা ফিরছেন রিয়েলেটর হিশাম!

কানাডার টরন্টো শহরের জনপ্রিয় রিয়েলেটর ব্যবসী হিশাম চিশতী। বাংলাদেশের চলচ্চিত্র নায়িাক তমা মির্জাকে বিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। গত বুধবার তাদের বিয়ে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে করেই দেশ থেকে কানাডা আসার পথে। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে তাদের বিয়ের খবর প্রকাশ হলে বেশ আলোচনায় আসেন হিশাম-তমা মির্জা। 

বিয়ের ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যমে তমা মির্জা বলেন, বছরের শেষ দিকে সবাইকে সঙ্গে নিয়ে বিয়ে করব। অনেক অনুষ্ঠান হবে। কিন্তু আমাদের দুই পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে। তমা মির্জা আরো জানান, গত সোমবার রাত দেড়টায় তাঁর গুলশানের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে সন্ধ্যায় হয়েছে গায়েহলুদ। সবকিছুই হয়েছে ঘরোয়াভাবে। তমা মির্জার স্বামী হিশাম চিশতী কানাডার টরন্টোতে থাকেন। সেখানে তিনি আবাসন ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

বিয়ের বিষয়ে হিশাম চিশতী বলেন, বিয়ের সব আয়োজন আমাদের দুজনের পরিবার থেকে করেছে। বিয়ের সিদ্ধান্ত হয়েছে সকালে আর রাতে বিয়ে হয়েছে। সবকিছু খুব দ্রুত হয়েছে। আমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় এমনকি বন্ধুদেরও বলতে পারিনি। আমি আজ রাতে কানাডায় ফিরে যাচ্ছি। বছরের শেষ দিকে আবার আসব। তখন সবার সঙ্গে দেখা করব।’

তমা মির্জা জানান, গত ৯ মার্চ সন্ধ্যায় হিশাম চিশতীর মা এসে তাঁকে আংটি পরিয়ে যান। ২২ এপ্রিল হিশাম চিশতী দেশে এসেছেন। মাস ছয়েক আগে এক আত্মীয়ের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। তিন মাস ধরে জানাশোনার সুযোগ হয়েছে। ভিডিও কলে তাঁরা আলাপ করেছেন। কিন্তু মুখোমুখি দেখা হয়েছে এবার হিশাম চিশতী দেশে আসার পর। পুরো ব্যাপারটি তাঁর কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। কখনো ভাবেননি এভাবে বিয়ে হবে। তবে বিয়ে পর দারুণ খুশি। হিশাম চিশতী আর তমা মির্জা সুন্দর সময় কাটাচ্ছেন।

তমা মির্জা ও হিশাম চিশতীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ডিসেম্বরে। তমা মির্জা জানান, এরপর তিনি স্বামীর সঙ্গে কানাডায় চলে যাবেন। ভবিষ্যতে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা তাঁর। আরও জানালেন, বিয়ের পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই ব্যস্ত হয়ে পড়বেন। দেশ টিভির ‘প্রিয়তমার প্রিয়মুখ’ অনুষ্ঠানটি করছেন তিনি।

এর আগে মার্চ মাসে নিজের বাগদানের খবর জানাতে গিয়ে তমা মির্জা বলেছেন, ‘বিয়ের কথা এখনই বলতে ভয় পাচ্ছি। আমরা যাঁরা মিডিয়াতে কাজ করছি, তাঁদের নিয়ে অনেকেরই ধারণা, আমাদের বিয়ে হতে যতটা সময় লাগে, ভাঙে তার চেয়েও আগে। তবে এ বছরের মধ্যেই বিয়ে করব, এটা নিশ্চিত। আর বিয়েটা সবাইকে জানিয়েই করব।’

নয় বছর আগে এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে তমা মির্জার। সর্বশেষ অভিনয় করেছেন সাদাত হোসেনের ‘গহিনের গান’ সিনেমায়। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চল পালাই’।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত