মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ এএম
ভালো কাজ পাওয়ার প্রলোভনে ভিন্ন ভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশি কিশোর ও যুবক দেশে ফেরত এসেছে। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। হাতে পাওয়ার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পরে বেনাপোল পোর্ট থানা কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে যশোর রাইটস নামে একটি এনজিওর কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
জানা গেছে, অভাবের তাড়নায় দুই-চার বছরের আগে বিভিন্ন সময়ে এসব বাংলাদেশি কিশোর-যুবকরা ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। পরে দালাল চক্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে পালায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করে ভারতের অন্ধ্রপ্রদেশের ভিজাপুর ও করনেটো জেলখানায় পাঠায়। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত