দেশের শোবিজ অঙ্গনে থেমে নেই আত্মহত্যার ঘটনা

bcv24 ডেস্ক    ০৭:০০ পিএম, ২০১৯-০৫-০৯    602


দেশের শোবিজ অঙ্গনে থেমে নেই আত্মহত্যার ঘটনা

শোবিজ অঙ্গনে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরেই বেশ কয়েকটি ঘটনা ঘটে। সর্বশেষ নির্মাতা শামীম আহমেদ রনীর স্ত্রী তমা খান আত্মহত্যা করেছেন।

মডেল রিসিলা

মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজির পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় রিসিলা বিনতে ওয়াজির বাসায় একাই ছিলেন। রিসিলা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  ঘটনার সময় রিসিলা তার স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জ্যাকলিন মিথিলা

আত্মহত্যার আগে জ্যাকলিন মিথিলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। মিথিলা বিবাহিত ছিলেন। তাঁর স্বামীর নাম উৎপল রায়। স্বামীর বাড়ি ফটিকছড়ির ধুরং ইউনিয়নে। স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া লাগত। এ ছাড়া সুইসাইড নোটে মিথিলা তাঁর স্বামী ও স্বামীর আত্মীয়স্বজনের নিয়মিত অপমানের কথা লিখে গেছেন। এবং এ কারণেই আত্মহত্যার পথ বেছে নেন বলে উল্লেখ করেন। 

দাম্পত্য কলহ ছাড়াও প্রায় নগ্ন ছবি ফেসবুকে প্রকাশ করে দুই বছর ধরে ব্যাপক বিতর্কের মুখে পড়েন মিথিলা। একটি চলচ্চিত্রে আইটেম গানেও পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু কোনোভাবেই আলোচনায় আসতে পারছিলেন না তিনি। বেশ হতাশায়ও ভুগছিলেন তিনি।

সাবিরা

২৪ মে ২০১৬। মঙ্গলবার ভোর ৫টা। মিরপুরের রূপনগরে বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন মডেল সাবিরা। এই মডেলও আত্মহত্যার আগে ফেসবুক দুটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দেন। সাবিরা বেশ কিছু পণ্যের স্থিরচিত্রে মডেল হয়েছিলেন। মডেলিং ছাড়া উপস্থাপনায়ও তাঁকে দেখা গেছে। আর পুরোপুরি পেশাগত জীবনে তিনি গানবাংলা টিভিতে কর্মরত ছিলেন।

সাবিরার ফেসবুক স্ট্যাটাসে সর্বশেষ লিখেছিলেন তাঁর আত্মহত্যার বিষয়টি নিয়ে। সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে চাকু হাতে বারবার পেটে ও গলায় চাপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাজ না হওয়ায় নয় মিনিটের ওই ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। ওকে, নেক্সট অ্যাটেম্প নেব।’

সিনহা রাজ

১৬ জুন ২০১৬সালে সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেন মডেল সিনহা রাজ। স্বামীর সঙ্গে আর্থিক টানাপড়েনের জের ধরে সৃষ্ট মনোমালিন্যের ফলেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মডেল। এই মডেলের স্বামী অভিনেতা ও পরিচালক অভিজিৎ অভি।

ইলা শারমিন

চলতি বছরের ১ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে ইলা শারমিন নামে এক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে ঢাকা উদ্যানের চার নম্বর সড়কের বøক সি বাসায় ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়,  ইলা শারমিন বেসরকারি কোনো টেলিভিশনে অভিনয় করতেন। আগে একটি জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করতেন।

তমা খান

সর্বশেষ নির্মাতা শামীম আহমেদ রনির স্ত্রী ও মডেল ও অভিনেত্রী তমা খানের মরদেহ বুধবার (৮ মে) তার বোনের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় বাসায় ফ্যানের সঙ্গে তমাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার দুই বোন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিজে হেলেনের আত্মহত্যার চেষ্টা

‘কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে আসছি। এটাই সম্ভবত শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারও মনে কষ্ট দিয়ে থাকলে।’ গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুকে এই পোস্ট দেন মডেল ও অভিনয়শিল্পী পিজি হেলেন। এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝোলানো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বাই বাই।’ বিষয়টি টের পাওয়া মাত্রই মা জেবি ঝরনা দরজা ভেঙে মেয়ে হেলেনকে তাঁর নিজ কক্ষ থেকে উদ্ধার করেন।

বেড়েই চলেছে মডেল ও অভিনেত্রীদের আত্মহত্যার ঘটনা। হতাশা, অনৈতিক সম্পর্ক, ড্রাগ- আত্মহত্যার পেছনে এসব শব্দই ঘুরে ফিরে আসছে।   


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত