রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:১৩ এএম
দুই বাংলায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন জয়া আহসান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ছবিতে। আজ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এ ছবিটি। ছবিটি নিয়ে জয়া আহসান বেশ উচ্ছ্বসিত। ফেসবুকের এক ভিডিও বার্তায় এ ছবিতে তার চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, আজ মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’। ছবিতে আমি একজন স্পিস থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করছি। এ ধরনের চরিত্র আমি কখনো করিনি। করার সুযোগও হয়নি।
জয়ার মতে, এটি একটি ফিরে আসার ছবি। লড়াই করার ছবি। আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয়, জীবনের সবকিছু শেষ। জীবন ফুরিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তখন আমরা হতাশ হয়ে পড়ি।
সেসময় আমরা কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেই, মাদকাসক্ত হয়ে পড়ি কিংবা খারাপ কাজে জড়িয়ে পড়ি। যারা হতাশাগ্রস্থ, বিশাদগ্রস্থ হয়ে পড়ছেন তাদের সবার এই ছবিটি দেখা উচিত। এদিকে আনুষ্ঠানিক মুক্তির আগে ভারতের বেঙ্গালুরুতে বিশেষ প্রদর্শনী করা হয়েছিল ‘কণ্ঠ’ ছবির। সেসময় ছবিটি দেখেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার মেডিকেল টিম। ছবিটি দেখে তিনি ভ‚য়সী প্রশংসা করেন। এ ছাড়া ‘কণ্ঠ’ ছবির ট্রেলার প্রকাশের পর প্রশংসা করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ নিজেই। এ ছাড়া ছবিতে আরও আছেন পাওলি দাম, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত