ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের সিনিয়র নেতা গ্রেফতার

bcv24 ডেস্ক    ০৭:১১ পিএম, ২০১৯-০৫-০৯    242


ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের সিনিয়র নেতা গ্রেফতার

ভেনিজুয়েলার গোয়েন্দা সংস্থার সদস্যরা বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের এক সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে। গত মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিপক্ষে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পক্ষে অবস্থান গ্রহণকারী আইনপ্রণেতাদের বিরুদ্ধে এটি হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। খবর এএফপি’র।

গ্রেফতারকৃত নেতা এডগার জমব্রানো হচ্ছেন জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুয়াইদোর ডেপুটি। বিশ্বের ৫০টির বেশি দেশ ভেনিজুয়েলার নেতা হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে। তিনি গত ৩০ এপ্রিলের অভ্যুত্থানে নেতৃত্ব দেন।

গুয়াইদো বলেন, ‘আমরা ভেনিজুয়েলার জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাচ্ছি যে, সরকার জাতীয় পরিষদের প্রথম ভাইস-প্রেসিডেন্টকে অপহরণ করেছে। গুয়াইদো হচ্ছেন জাতীয় পরিষদের প্রধান এবং গত জানুয়ারিতে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার পর থেকে তিনি মাদুরোর সাথে ক্ষমতার লড়াই চালিয়ে যাচ্ছেন।

গুয়াইদো বলেন, ‘তারা ভেনিজুয়েলার সকল নাগরিকের প্রতিনিধিত্বকারী ক্ষমতা ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু তারা এটা করতে পারবে না।’ যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার অনেক দেশ জামব্রানোকে গ্রেফতারের কঠোর সমালোচনা করেছে।

ওয়াশিংটন এক টুইটার বার্তায় এ গ্রেফতারকে অবৈধ এবং অমার্জনীয় বলে অভিহিত করেছে। তারা ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতাকে দ্রুত মুক্তি দেয়া না হলে এর ‘পরিণতির’ ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মাদুরোর ক্ষমতার মারাত্মক অপব্যবহার নিয়ে আলোচনা করেছেন। জামব্রানোর নাম উল্লেখ না করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যত দীর্ঘ সময় লাগুক ভেনিজুয়েলার জনগণের পাশে থাকবে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি ও পেরু জামব্রানোর গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত