মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০২:২৩ এএম
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্কুলে বন্দুক হামলার ঘটনায় শুক্রবার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ‘স্টেম স্কুল হাইল্যান্ডস রাঞ্চ’ স্কুলে সহপাঠীদের ওপর বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেখানকারই দুই শিক্ষার্থী ডেভন এরিকসন ও মায়া ম্যাককিনে।
গত বুধবার তাদের আদালতে নেওয়া হয়। ডগলাসের কাউন্টি শেরিফ টনি স্পুরলকের বর্ণনা অনুযায়ী, স্কুলের দুইটি ক্লাসরুমে ঢুকে গুলি ছুড়তে শুরু করে এরিকসন ও মায়া। গুলিতে ১৮ বছর বয়সী কেন্ড্রিচ ক্যাস্টিলো নিহত হয়, আহত হয় আরও ৭ শিক্ষার্থী। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশন ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান। কিছুক্ষণ লড়াইয়ের পর ওই দুই বন্দুকধারী শিক্ষার্থীকে আটক করতে সক্ষম হন তারা। গত বুধবার প্রথমবারের মতো আদালতে হাজিরা দেয় এরিকসন ও মায়া। শুনানি চলার সময় মাথা নত করে রেখেছিল এরিকসন।
চুল দিয়ে ঢাকা পড়েছিল তার চোখগুলো। ১৮ বছর বয়সী ওই সন্দেহভাজনের কোমরে দড়ি বাঁধা ছিল, হাতে ছিল হাতকড়া। বার বারই মাথা নেড়ে নেড়ে বিচারপতির প্রশ্নের জবাব দিচ্ছিলো সে। একপর্যায়ে তাকে মুখে জবাব দেওয়ার অনুরোধ জানান বিচারপতি। বিচারপ্রক্রিয়া নিয়ে তার কোনও প্রশ্ন রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়। একেবারেই সাদাসিধেভাবে এরিকসন উত্তর দেয় ‘না’। আজ শুক্রবার আবারও তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
এদিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হতে পারে।
এরিকসনের পর আদালতে হাজির করা হয় ১৬ বছর বয়সী মায়া ম্যাককিনেকে। স্থানীয় সংবাদমাধ্যম ডেনভার সেভেন-এর প্রতিবেদন থেকে জানা গেছে সে রূপান্তরকামী। আদালতে অ্যাটর্নি জানান, ম্যাককিনে পুরুষবাচক সর্বনাম ও অ্যালেস নামটি ব্যবহার করে। বিচারপতির চোখে চোখ রেখে স্পষ্ট ও শান্ত কন্ঠস্বরে প্রশ্নের জবাব দিচ্ছিলো সে। বলছিলো, ‘জ্বী মাননীয় আদালত’ ও ‘না, মাননীয় আদালত’।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ ব্রুচলার বলেন, ম্যাককিনির বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের মতো করে অভিযোগ আনা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি মনে করেন বিচারপতির রিভিউ ছাড়াই প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্ত করার মতো যথেষ্ট বয়স ম্যাককিনির হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত