রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৭ এএম
নিজের প্রথম বিশ্বকাপে খেলতে ফিটনেস পরীক্ষায় উতরাতে হতো জাই রিচার্ডসনকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পারলেন না তরুণ এই পেসার। তার জায়গায় কেন রিচার্ডসনকে ফিরিয়েছে শিরোপাধারীরা।
পাকিস্তানের বিপক্ষে খেলার সময় গত মার্চে কাঁধে চোট পেয়েছিলেন ২২ বছর বয়সী জাই। সময় মতো সেরে না ওঠায় বুধবার তাকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলে জানান, যতোটা প্রয়োজন ছিল ততটা ফিট এখনও হয়ে উঠতে পারেননি জাই।
“অবশ্যই এটা দল ও জাইয়ের জন্য খুব হতাশাজনক খবর। সর্বশেষ মূল্যায়ন ও নেটে বোলিংয়ের চেষ্টা থেকে এটা পরিষ্কার যে যত দ্রুত উন্নতি প্রয়োজন ছিল ততটা করতে পারেনি জাই। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তাকে আমরা দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই।”
২০ ওয়ানডেতে ২৯ উইকেট নেওয়া কেন আগে থেকেই ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা জশ হেইজেলউডকে পেছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন দলে।
বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাওয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, ন্যাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান লায়ন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত