যে ঘটনা বাংলাদেশের ক্রিকেটে মাত্র তিনবার

bcv24 ডেস্ক    ০৭:২৩ পিএম, ২০১৯-০৫-০৯    579


যে ঘটনা বাংলাদেশের ক্রিকেটে মাত্র তিনবার

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নূন্যতম ফিফটি তুলে নিয়েছিলেন বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কয়বার?

স্কোরকার্ড দেখেও শান্তি। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচে সাকিব-তামিমদের স্কোরকার্ড আরকি। ব্যাটিং করেছেন প্রথম চারজন। হতাশ করেননি কেউ। প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে সেঞ্চুরির সুবাস পেয়েছেন প্রথম দুজন। লক্ষ্য বড় হলে তিনে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসানের রানসংখ্যাও বেশি হতো। যেমনটি হতো মুশফিকুর রহিমের সংগ্রহও। আসলে কথাগুলো বলার কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটসম্যানদের ‘সার্জিক্যাল নাইফ’সুলভ ব্যাটিংয়ের জন্য। কখনো কখনো এমনও মনে হয়েছে, আউট হতে না চাইলে ওঁদের আউট করে কে!

ব্যাটিংয়ে দেখেশুনে খেলার আক্ষরিক অনুবাদই হয়েছে সেদিন। মারার বল যেমন ছাড় পায়নি তেমনি বাজে শট হয়েছে খুব কমই। তামিম (৮০), সৌম্য (৭৩) ও সাকিবদের (৬১) টপ অর্ডার এমন ব্যাটিং করলে তা সত্যিই চোখের শান্তি। সেটি স্কোরবোর্ডের জন্যও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছেন প্রথম তিন ব্যাটসম্যানই। ওয়ানডেতে বাংলাদেশের জন্য এমন দৃশ্য কিন্তু বেশ বিরল। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এই ২২ বছরে এমন ঘটনা দেখা গেছে মাত্র তিনবার।

এর মধ্যে প্রথম ম্যাচে জড়িয়ে আছে মেহরাব হোসেনের সেই ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। হ্যাঁ, ১৯৯৯ সালে ঢাকায় মেরিল ইন্টারন্যাশনাল কাপে সেই ম্যাচটির কথাই বলা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন ওপেনার মেহরাব হোসেন (১০১)। ওপেনিং জুটিতে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছিলেন শাহরিয়ার হোসেন। ১৭০ রানের জুটি গড়েছিলেন দুজনে মিলে-যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ওপেনিং জুটিতে এখনো সর্বোচ্চ রানের রেকর্ড। ৬৮ রানের ইনিংস খেলেছিলেন শাহরিয়ার। এরপর তিনে নেমে ৫০ রান করেছিলেন আকরাম খান। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানের নূন্যতম ফিফটি তুলে নেওয়ার সেটিই প্রথম নজির।

দ্বিতীয়বার এমন কিছু দেখতে অপেক্ষা করতে হয়েছে অনেক দিন। সময়ের হয়েছে দীর্ঘ ১৫ বছর। ঢাকায় ২০১৪ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে স্নায়ুক্ষয়ী সে ম্যাচে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ। কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে নূন্যতম ফিফটির মুখ দেখেছিলেন প্রথম চার ব্যাটসম্যান! এর মধ্যে আবার সেঞ্চুরিও ছিল এনামুল হকের। ফিফটি পাওয়া বাকি তিন-ইমরুল কায়েস, মুমিনুল হক ও মুশফিক।

পাঁচ বছর পর এবার আয়ারল্যান্ডের মাটিতে দেখা গেল সেই একই নজির। মজার ব্যাপার, ১৯৯৯ সালের সেই ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানই ছিলেন ডান হাতি, এরপর ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে একজন ডান হাতি দুজন বাঁ হাতি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ নজির গড়া তিন ব্যাটসম্যানই বাঁ হাতি। তা সে যে হাতেই ব্যাট করুক না কেন, রান পাওয়াই বড় ব্যাপার। আর প্রথম ম্যাচেই টপ অর্ডার রান পাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে আজ আরও আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশের সমর্থকেরা। একটা সেঞ্চুরি কেন নয়!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত