সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ এএম
রাজধানীসহ দেশজুড়ে চলতি মাসের প্রথম ৯ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণের শিকার শিশুদের মধ্যে মারা গেছে তিনটি শিশু। এসব শিশুর মধ্যে মেয়ে শিশু ৩৭টি, ছেলে শিশু চারটি।
বৃহস্পতিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শিশু ধর্ষণের এ সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানায়, ধর্ষণের শিকার শিশুদের মধ্যে তিনটি শিশু মারা গেছে। আহত হয়েছে ৪১ শিশু। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরও তিনটি শিশু। মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক শাহানা হুদা রঞ্জনা বলেন, ছয়টি পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা ধর্ষণের শিকার শিশুদের সংখ্যাটি নির্ণয় করেছি। আসল সংখ্যাটি হয়তো আরও বেশি। এ সংখ্যাটি অস্বাভাবিক। দেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন । একইসঙ্গে শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
নারী ও শিশু র্ধষণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিমও। তিনি বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনাগুলো খুবই অ্যালার্মিং। আমাদের আরও সতর্ক হওয়া উচিত। বিশেষ করে যারা নীতি-নির্ধারণী পর্যায়ে রয়েছে, তাদের আরও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। শাস্তির বিষয়টি পরে, সবার আগে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। দেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সবাইকেই এ নিয়ে আরও বেশি কথা বলতে হবে। তিনি আরও বলেন, দুঃখজনক হলে সত্য দেশের বড় বড় প্রতিষ্ঠান ও এমনকি সরকারি প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী কমিটি হয়নি। এটি হতাশাজনক ব্যাপার।
এছাড়াও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নার্স শাহীনূর আক্তার তানিয়ার মৃত্যুর ঘটনাতেও শোক ও নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত