মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০২:২৪ এএম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। আর শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির নাম। এরপরের অবস্থানে উঠে এসেছে নেপালের কাঠমান্ডুর নাম।
বৃহস্পতিবার (৯ মে) সকালে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার তৈরিকৃত বায়ু মান সূচকে (একিউআই) এ তালিকা প্রকাশ করে।
ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয় একিউআইকে। বাতাসে দৃশ্যমান ক্ষতিকর পদার্থের উপস্থিতির বিবেচনায় এসব ক্যাটাগরি নির্ধারণ করা হয়। একিউআই-এর মান ৩০০ এর ওপরে উঠলে তা বিপজ্জনক বলে ধরা হয় আর ৫০ এর নিচে থাকলে তা স্বাস্থ্যকর বলে ধরা হয়। যথাসময়ে বাতাসের মান পর্যবেক্ষণ করে তালিকা
প্রকাশ করে থাকে মার্কিন এই সূচক।
বৃহস্পতিবার সকালে এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ দূষিত শহর হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসে দৃশ্যমান দূষিত পদার্থের ওপর ভিত্তি করে ঢাকার স্কোর দাড়ায় ১৬৩। এতে ঢাকার বাতাসকে অস্বাস্থ্যকর শ্রেণীতে ফেলা হয়। ৩৯৩ স্কোর নিয়ে সর্বোচ্চ দূষিত শহর হয় দিল্লি আর নেপালের রাজধানীর স্কোর দাড়ায় ১৭০।
বিশ্বের অন্যতম ঘনবসতির দেশ বাংলাদেশ বাতাস দূষণের বিরুদ্ধে লড়াই করছে দীর্ঘদিন থেকে। তারপরও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে থাকে ঢাকা। ইট ভাটা, যানবাহনের ধোঁয়া, অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ শহরটির বাতাস দূষণ করে চলে প্রতিনিয়ত। অক্টোবর- থেকে এপ্রিল পর্যন্ত বাতাসের মান খারাপ হতে থাকলেও বৃষ্টির মৌসুমে অপেক্ষাকৃত ভালো হতে দেখা যায়।
উল্লেখ্য, জরিপ অনুয়ায়ী বায়ু দূষণ সমস্যার কথা এলেই দক্ষিণ এশিয়ার নাম চলে আসে। কেননা, বায়ু দূষণে শীর্ষে থাকা দেশগুলোর সবই এ অঞ্চলের। সূচকে শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২২টিই ভারতের। চীনের পাঁচটি, পাকিস্তানের দুটি এবং বাংলাদেশের একটি আর সেটি হলো রাজধানী ঢাকা। জনবহুল ও ঘনবসতি শহর ছাড়াও ঢাকায় নানা ধরনের কারখানা যেমন বায়ু দূষণের অন্যতম উৎস, তেমনি যানজটের কারণে আটকেপড়া যানবাহন থেকে নির্গত ধোঁয়াও জনজীবন অতিষ্ঠ করে তুলছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত